‘জলবায়ু পরিবর্তন খাদ্যনিরাপত্তাকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৬৪ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের ১৮ তম সভা ঢাকায় অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের পরিচালনা পর্ষদের সদস্যরা সশরীরে উপস্থিত ছিলেন। অন্যদিকে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।

ঢাকায় সার্ক কৃষি কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শবনাম শিবাকোটি দক্ষিণ এশিয়ার মানুষের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে খাদ্য, পশুখাদ্য ও আঁশজাতীয় পণ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত নানা চ্যালেঞ্জ এ অঞ্চলের কৃষি উৎপাদন এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তাকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত আঞ্চলিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি অভিন্ন কৃষি সমস্যার সমাধান এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সার্ক কৃষি কেন্দ্রের ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি ক্রমবর্ধমান জলবায়ুজনিত চ্যালেঞ্জের প্রেক্ষাপটে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। সেই সঙ্গে গতিশীল কৃষিব্যবস্থা গড়ে তোলা, টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং আঞ্চলিক অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান তিনি।

এ ছাড়া আন্তসীমান্ত উদ্ভিদ ও প্রাণীর রোগবালাইসহ অভিন্ন সমস্যাগুলো মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। টেকসই ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে জ্ঞান বিনিময় এবং যৌথ সমাধান উদ্ভাবনে সার্ক কৃষি কেন্দ্রের ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম এবং কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার, যিনি সার্ক মহাসচিবের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।

পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা পাচারের অভিযোগে বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রধান বন সংরক্ষকের কার্যালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশ খতিয়ে দেখবে সংস্থাটি…

হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও সেবা দেওয়ায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি জানান এবং প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।

সৌদি আরবে সৃষ্ট সংকটে দেশটির বিমানবন্দরগুলোর কার্যক্রম সীমিত হওয়ায় ওই রুটে দেশের ফ্লাইট চলাচল এখনো স্বাভাবিক পরিস্থিতিতে ফেরেনি। এ পর্যন্ত ৩২টি সরাসরি, ৫০টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৮২টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে। ফলে ১৩ হাজার ৭১ জন যাত্রী ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জনপ্রিয় টার্গেট

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর

‘জলবায়ু পরিবর্তন খাদ্যনিরাপত্তাকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে’

প্রকাশ: ১২:০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬