গতকাল শনিবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে তাঁদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েন্দাপ্রধান জানান, সুনির্দিষ্ট তথ্য পাওয়ার রাতে অভিযান চালানো হয়। এরপর মিরপুর ডিওএইচএস থেকে শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আটক করা হয়।
তিনি আরও জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তালিকাভুক্ত মামলার আসামি শায়লা ফারজানা। এছাড়াও সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক টার্গেট 























