চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

তবে বিপুল অঙ্কের এই অর্থ দেখে আনন্দিত হওয়ার সুযোগ পাননি তিনি। কারণ, কিছুক্ষণের মধ্যেই ব্যাংক হিসাবে ওই অর্থের ওপর লিয়েন (অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা) আরোপ করা হয়। শুধু তা-ই নয়, নিজের অ্যাকাউন্টে আগে থেকেই যে অর্থ ছিল সেটাও তুলতে পারছিলেন না তিনি।

ওই যুবকের নাম সমীর খান। তিনি রাজস্থানের সিকার শহরের সালাসার বাসস্ট্যান্ডের কাছে নির্মল মেডিকেল পয়েন্ট নামের একটি ওষুধের দোকানে কাজ করেন। বুধবার নিজের প্রিপেইড মুঠোফোন নম্বরে রিচার্জ করার জন্য ব্যাংক হিসাবের ব্যালান্স দেখতে যান তিনি। ব্যাংকিং অ্যাপ খুলে পিন নম্বর দেওয়ার পর দেখেন, হিসাবে কোনো টাকা নেই। পরে বিস্তারিত খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, তাঁর ব্যাংক হিসাবে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থের ওপর লিয়েন আরোপ করা হয়েছে।

পরে ব্যাংক কর্তৃপক্ষ সেই কারিগরি ত্রুটি ঠিক করে দেয়। এরপর তাঁর হিসাবে প্রকৃত টাকার পরিমাণও ফিরিয়ে আনা হয়।

সমীর খান বলেন, ‘আমার অ্যাকাউন্টে আগে প্রায় ৫৫ হাজার রুপি ছিল। পরে জানতে পারি, ১০ হাজার কোটি রুপির ওপর লিয়েন আরোপ করা হয়েছে। নিজের যে টাকা ছিল, সেটাও তুলতে পারছিলাম না। আমি পুলিশের কাছে যাই এবং ব্যাংকের সঙ্গে কথা বলি। পরে সমস্যার সমাধান হয়েছে।’

সমীরের নিয়োগকর্তা ধীরজ শর্মা বলেন, ‘জানুয়ারি থেকে সমীর খান আমার এখানে কাজ করছেন। তাঁর মাসিক বেতন ১০ হাজার রুপি। তিনি যখন আমাকে ১০ হাজার কোটি রুপির ওপর লিয়েন আরোপের কথা জানান, তখন আমি হতবাক হয়ে যাই। জীবনে প্রথমবার এমন ঘটনা দেখলাম।’

দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, মাটি খুঁড়ে মিলল কোটি-কোটি টাকা

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে দুই ভাইয়ের বাড়ির মেঝের নিচে মাটিতে পুঁতে রাখা তিনটি ড্রাম থেকে কোটি কোটি টাকার নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। ৫০০ রুপির নোটে ভর্তি ড্রাম তিনটি উদ্ধারের পর অর্থের উৎস অনুসন্ধানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় পরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মাটি খুঁড়ে জমানো সোনার কণায় প্রেমিকার জন্য আংটি বানালেন যুবক

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক যুবক। কয়েক মাস ধরে বিভিন্ন নদীতে সোনার কণা সংগ্রহ করে দীর্ঘদিনের প্রেমিকার জন্য নিজ হাতে তৈরি করেছেন বাগদানের আংটি।

চিকিৎসক যদি নারী হন, কম ব্যথা অনুভব করেন পুরুষ রোগী: গবেষণা

কোনো ব্যক্তি কতটা ব্যথা অনুভব করছেন, তা কেবল আঘাতের মাত্রার ওপরই নয়, বরং চিকিৎসকের বা পরীক্ষা পরিচালনাকারীর লিঙ্গের ওপরও কিছুটা নির্ভর করতে পারে—এমনই এক ব্যতিক্রমী তথ্য সামনে এনেছেন সুইডেনের গবেষকেরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষ রোগীরা কোনো নারী চিকিৎসকের উপস্থিতিতে তুলনামূলক কম ব্যথা অনুভব করে

জনপ্রিয় টার্গেট

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি

প্রকাশ: ১২:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬