ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের সঙ্গে বডি-ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতেও বিজিবি প্রস্তুত রয়েছে। সরকার অর্পিত যেকোনো দায়িত্ব নিষ্ঠা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে পালনে বিজিবি বদ্ধপরিকর।

ট্রেনে সার পরিবহন বন্ধ দুই বছর ধরে

ট্রেনে সার পরিবহন বন্ধ দুই বছর ধরে

বিভিন্ন গুদাম ও বিপণনকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে গত দুই অর্থবছরে রেলপথে কোনো সার পরিবহন হয়নি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেও এ খাতে কোনো ট্রিপ দেয়নি রেলওয়ে। শুধু সার নয়, খাদ্যশস্য পরিবহনও প্রায় বন্ধের পথে। জ্বালানি তেল ও কনটেইনার পরিবহনেও কমেছে রেলের কার্যক্রম ও আয়।

শিবচরের এমপির কাছে আসা অভিযোগের ৮০ শতাংশই জমিসংক্রান্ত

জমির নামজারি, রেকর্ড সংশোধন ও অন্যান্য ভূমিসেবা নিতে গিয়ে শিবচরের মানুষ নানা সমস্যায় পড়ছেন। জমি নিয়ে বিরোধ দেখা দিলে অনেক সময় থানা অভিযোগ নিতে চায় না। ভূমি অফিসে গেলেও নানা আইনি জটিলতার মুখে পড়তে হয়। আদালতে মামলা হলে তা নিষ্পত্তিতেও দীর্ঘ সময় লাগে বলে অভিযোগ করেন তিনি। অনেক মানুষ ১০, ২০ এমনকি ৫০ বছর

দুই মন্ত্রণালয়ের টানাপোড়েনে বন্ধ পাঁচ শতাধিক মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠান

শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের টানাপোড়েনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত পাঁচ শতাধিক মেডিকেল টেকনোলজি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে জাতীয় সংসদে। এসব প্রতিষ্ঠান চালুর দাবি জানিয়ে কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী বলেছেন, দুই মন্ত্রণালয়ের বিরোধে

জনপ্রিয় টার্গেট

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাই গণপিটুনিতে নিহত

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: ১০:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬