ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সচিবালয়ে আগুন

গভীর উদ্বেগ ও দোষীদের শাস্তির দাবি মির্জা ফখরুলের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৪৮০ বার পঠিত হয়েছে

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের শাস্তির জোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। নথিপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের ঘটনায় বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।

তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানান। নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ প্রদানেরও আহ্বান জানিয়েছেন তিনি।

জনপ্রিয় টার্গেট

শুটার ইমরানসহ বি-কোম্পানির ৫ সদস্য ঢাকায় গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার

সচিবালয়ে আগুন

গভীর উদ্বেগ ও দোষীদের শাস্তির দাবি মির্জা ফখরুলের

প্রকাশ: ০৫:৩৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪