ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার—রোহিঙ্গাদের লাভ কী তাতে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি গণহত্যার দায় প্রতিষ্ঠা করলেন আইসিজে। আদালতের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

আজ নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে জাপানের বিচারক ও আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া প্রায় তিন ঘণ্টা ধরে রায়টি পড়ে শোনান। ১৫ বিচারকের প্যানেলের মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার পক্ষে মত দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত দেন তাঁরা।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করেছিল। মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে রোহিঙ্গাদের বড় অংশকে রাষ্ট্রহীন করে রাখাসহ কয়েক দশক ধরে তাদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগ আনা হয়। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান সেই নিপীড়নকে ভয়াবহ পর্যায়ে নিয়ে যায়। ওই অভিযানে প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা নিজেদের বাড়িঘর ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।

অভিযানের প্রথম দিকে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়। পালিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরে নৌকাডুবিতেও প্রাণ হারায় অনেকে। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, সেনাবাহিনী ও তাঁদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতন চালিয়েছিল।

আইসিজের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানোর পাশাপাশি শিশুদের লক্ষ্য করে চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে তারা।

রোহিঙ্গাদের গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। পরে সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ করে অরোহিঙ্গাদের পুনর্বাসনের ঘটনাও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতি করেছে। উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের অমানবিক ও সহিংস জনগোষ্ঠী হিসেবে চিত্রিত করে বিদ্বেষমূলক বক্তব্যও ছড়িয়েছেন।

আদালত বলেছেন, বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়। গ্রাম ও বসতবাড়ি ধ্বংসের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার সুযোগও কার্যত বন্ধ হয়ে গেছে।

আদালতের মতে, বেসামরিক সশস্ত্র ব্যক্তি ও সহযোগী মিলিশিয়াদের সামরিক অভিযানে অংশগ্রহণের ফলে গণহত্যার ঝুঁকি তৈরি হয়েছিল। এ ঝুঁকি সম্পর্কে জানার পরও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি মিয়ানমার। ফলে গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে দেশটি।

রায়ে মিয়ানমারকে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ ও অপরাধে জড়িত ব্যক্তিদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দায়ীদের বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর ঘটবে না—এই নিশ্চয়তা দেওয়ার কথাও বলা হয়েছে।

ক্ষতিপূরণের অংশ হিসেবে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ তৈরি, ধ্বংস হওয়া জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা প্রতিস্থাপন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং নিহত ব্যক্তিদের যথাযথ সমাধির ব্যবস্থা করতে হবে। নির্যাতনের শিকার ব্যক্তিদের শারীরিক ও মানসিক পুনর্বাসন এবং ভবিষ্যতে নিপীড়ন থেকে সুরক্ষার ব্যবস্থাও নিতে হবে।

ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ নির্ধারণ করেননি আদালত। তবে এ বিষয়ে একটি পরিকল্পনা তৈরি করে দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে।

গাম্বিয়ার প্রধান আইনজীবী আরসালান সুলেমান রায়কে রোহিঙ্গাদের জন্য ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এটি ন্যায়বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রোহিঙ্গা মানবাধিকারকর্মীদের মতে, কয়েক দশকের নিপীড়নের পর এই রায় তাদের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে বড় অগ্রগতি। তবে বাস্তবে রায় কার্যকর করা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আইসিজের নিজস্ব কোনো রায় বাস্তবায়নকারী বাহিনী নেই। তবে গাম্বিয়া চাইলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাতে পারে।

বর্তমানে বাংলাদেশে কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। অন্যদিকে মিয়ানমারে রয়েছে প্রায় ৫ লাখ ২০ হাজার রোহিঙ্গা, যাদের চলাচল ও নাগরিক অধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে আনুমানিক এক লাখ মানুষ নিহত ও ৩৫ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছে। রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতও রোহিঙ্গাদের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মাইকেল বেকার মনে করেন, আইসিজের রায় যত বিস্তৃতই হোক না কেন, মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তা দ্রুত বাস্তবায়ন করা কঠিন।

রোহিঙ্গা মানবাধিকার উদ্যোগের প্রতিষ্ঠাতা কিয়াও মিন সাবেরের প্রত্যাশা, এই রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার এবং সমান নাগরিক অধিকার নিয়ে বসবাসের পথ তৈরি হবে।

মানবাধিকারকর্মীদের মতে, শুধু আর্থিক ক্ষতিপূরণ নয়, রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, কেড়ে নেওয়া জমি ও সম্পত্তি পুনরুদ্ধার, শিক্ষা, চিকিৎসা ও জীবিকার সুযোগ নিশ্চিত করাও ক্ষতিপূরণ পরিকল্পনার অংশ হওয়া উচিত।

এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর মিয়ানমার কীভাবে আদালতের নির্দেশ বাস্তবায়ন করে, তার ওপর। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের জন্য এই রায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও নিরাপদ প্রত্যাবাসন ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আরও কার্যকর আন্তর্জাতিক চাপ প্রয়োজন।

আগামী বছরে বদলাচ্ছে পাকিস্তানের মানচিত্র—যা আছে আসিম মুনিরের পরিকল্পনায়

আল জাজিরার নিবন্ধ /আগামী বছরে বদলাচ্ছে পাকিস্তানের মানচিত্র—যা আছে আসিম মুনিরের পরিকল্পনায়

নতুন বছরের শুরুতেই পাকিস্তানের প্রশাসনিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দেশটির বিদ্যমান চারটি প্রদেশ ভেঙে একাধিক নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। এমনকি নতুন বছরের শুরুতেই নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে এ ব

যেসব কারণে ইরানে অস্ত্র ‘পাচার’ ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র

ইরানের সামরিক সরঞ্জাম সরবরাহব্যবস্থা বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে ২০ সদস্যের এক ইউনিট গঠন করেছে ওয়াশিংটন। স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানে অস্ত্র, সামরিক প্রযুক্তি এবং অস্ত্র তৈরির উপকরণ প্রবেশ বন্ধ করা এই ইউনিটের প্রধান লক্ষ্য।

এনভিডিয়া কি ইসরায়েলের পকেটে যাচ্ছে, জেনসনকে সরানোর পেছনে কারা

দীর্ঘ ৩৩ বছর নেতৃত্ব দেওয়ার পর কথিত চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া প্রেমের অভিযোগে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া (Nvidia) থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। তাঁর এই আকস্মিক পদত্যাগের পর সিলিকন ভ্যালি ও আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নতুন এক প্রশ্ন…

জনপ্রিয় টার্গেট

অধস্তন আদালত: রায়, আদেশ ও সাক্ষ্য লেখা হবে সফটওয়্যারে

গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার—রোহিঙ্গাদের লাভ কী তাতে

প্রকাশ: ১২:২২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬