আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম কায়সার এসব কথা বলেন।
শামীম কায়সার বলেন, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪-এ সব দলের নেগেটিভ অবস্থান ও ভূমিকা ছিল। কিন্তু বিএনপি সব সময় পজিটিভ ভূমিকা পালন করেছে। বিএনপির রাজনীতির ইতিহাসে কালো দাগ লাগে নাই। কারণ, বিএনপির অবস্থান সব সময় দেশের মানুষের জন্য ছিল, ভবিষ্যতেও থাকবে।
ধর্ম প্রতিমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন, ঐক্যবদ্ধ হতে হবে। সব ভেদাভেদ ভুলে ওয়ার্ড থেকে উপজেলা পর্যায় পর্যন্ত জয় ছিনিয়ে আনতে হবে।’
সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর ইসলামি উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলার উপজেলাগুলো বিভিন্ন ইউনিটের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজারে একটি সোনার দোকান থেকে সুমন দে (৪৫) নামের এক কর্মচারীর নগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে দোকানের শাটার খুলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাঁর মরদেহ দেখতে পান…
সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য ও নন-ফুড প্যাকেজ বিতরণ করা হচ্ছে।
চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে অভিযান চালিয়ে লেক্সাস ও বিএমডব্লিউসহ তিনটি বিলাসবহুল গাড়ির বিচ্ছিন্ন যন্ত্রাংশ এবং বিপুল গাড়ির পার্টস জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা। উদ্ধার করা পণ্য ও যন্ত্রাংশের সম্ভাব্য বাজারমূল্য সাড়ে ৯ কোটি থেকে ১২ কোটি টাকা।
দৈনিক টার্গেট 




















