ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ ও শান্তিপূর্ণ ফলাফলের জন্য ধন্যবাদ

ইউনূস ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানালেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • ২৬৯ বার পঠিত হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ, নির্বাচনের সময় প্রকাশিত রাজনৈতিক শিষ্টাচার এবং শান্তিপূর্ণ ফলাফল গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এসব আচরণ দেশের রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস আরও উল্লেখ করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াত দল যে সমর্থন, পরামর্শ এবং সহযোগিতা প্রদান করেছে, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে।

প্রধান উপদেষ্টা বলেন, “জাতীয় ঐক্য সুসংহত করা আমাদের শক্তি। আমি বিশ্বাস করি, আপনি অতীতের মতো ভবিষ্যতেও এই ঐক্য রক্ষা করবেন।” তিনি ডা. শফিকুর রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনাও করেন।

জনপ্রিয় টার্গেট

সরকারি হাসপাতাল: ডেঙ্গু-হামের চাপের মধ্যে জ্বর-কাশির রোগীতে ঠাসা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ ও শান্তিপূর্ণ ফলাফলের জন্য ধন্যবাদ

ইউনূস ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানালেন

প্রকাশ: ০২:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬