আরও চার সংসদীয় কমিটি গঠন, এবারও সভাপতি নেই বিরোধী দল থেকে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৪ বার পঠিত হয়েছে

আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে পিটিশন কমিটি গঠনের প্রস্তাব পেশ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। দুটি প্রস্তাবই সংসদে উত্থাপনের পর কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

গঠিত নতুন চার কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতিদের তালিকা অনুযায়ী, পদাধিকারবলে কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত কমিটি ও পিটিশন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাদশা। অন্য দিকে, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-১ আসনের এমপি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকনকে।

উল্লেখ্য, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটিতে শুরুতে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে রাখার প্রাথমিক আলোচনা ছিল, কিন্তু সংসদে এ নিয়ে বিতর্ক ও বিরোধী দলের আপত্তির মুখে শেষ পর্যন্ত তাঁকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে, যার মধ্যে ৩৯টি বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। আজকের চারটির মাধ্যমে এ পর্যন্ত ৪০টি সংসদীয় কমিটি গঠন সম্পন্ন হলো (যার মধ্যে ৩১টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ৯টি বিষয়ভিত্তিক)। তবে এখন পর্যন্ত গঠিত ৪০টি কমিটির একটিতেও বিরোধী দলের কোনো এমপিকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়নি।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আজ সোমবার পৃথকভাবে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। অন্য চার কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা…

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য ড. মো. রফিকুল ইসলামকে বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দিয়ে গতকাল রোববার ও আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়…

এবার দেশের বাইরে যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত আইল অব ম্যানে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী নাসরিন ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে পাঠানো পারস্পরিক আইনগত সহায়তা অনুরোধের (এমএলএআর) পর অভিযোগসংশ্লিষ্ট…

জনপ্রিয় টার্গেট

পুতিনের প্রাসাদ ঘিরে ৫০ আকাশ প্রতিরক্ষা ইউনিট, নতুন করে বসানো হয়েছে ১৫টি

আরও চার সংসদীয় কমিটি গঠন, এবারও সভাপতি নেই বিরোধী দল থেকে

প্রকাশ: ০৮:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬