অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নির্যাতনের দাবিটি বানোয়াট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭২ বার পঠিত হয়েছে

প্রচারিত ভিডিওটিতে হাসপাতালের বেডে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। এ সময় এক ব্যক্তিকে লোহার মতো দেখতে একটি বস্তু দিয়ে হাত-পা বাঁধা ওই ব্যক্তির পায়ে বারবার আঘাত করতে দেখা যায়। তাঁর আশপাশে আরও কয়েকটি বেড এবং কয়েকজন নারী-পুরুষকে দেখা যায়। ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কোনো শব্দ শোনা যায়নি।

আলোচিত দাবির পক্ষে দেশের কোনো গণমাধ্যমে প্রতিবেদন বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে ‘Sultan Khan’ নামের একটি ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। চলতি বছরের ৩ সেপ্টেম্বর প্রকাশিত ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে যুবককে বেঁধে লাঠিপেটা।’ ওই ভিডিওতে হাত-পা বাঁধা ব্যক্তির কান্নার শব্দ শোনা যায়। সেখানে তাঁকে ‘ভাই, ভাই, আর মাইরেন না’ বলতেও শোনা যায়। এ সময় পাশ থেকে এক নারীর কণ্ঠে বলতে শোনা যায়, ‘স্বীকার করতে বলো, স্বীকার করতে বলো, কোনো মাফ নাই।’

অধিকতর অনুসন্ধানে ভিডিওটির নিচে বাঁ দিকে ‘Chdnews’ লেখা লোগোর সূত্র ধরে অনলাইন সংবাদমাধ্যম ‘Chdnews24’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২ সেপ্টেম্বর প্রকাশিত মূল ভিডিওটি পাওয়া যায়। ওই ভিডিওতেও হাসপাতালেই মোবাইল চুরির অভিযোগে এক যুবককে বেঁধে মারধরের কথা উল্লেখ করা হয়েছে। তবে ভিডিওটি কোন হাসপাতালের এবং কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

হাসপাতালে অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ছাত্রলীগ কর্মী বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়ার দাবিটি মনগড়া। ভিডিওটি মূলত হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে বেঁধে মারধরের ঘটনার।

ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। শরীর নিজে থেকে ভিটামিন সি তৈরি করতে পারে না, তাই খাদ্যের মাধ্যমেই এটি গ্রহণ করতে হয়। এটি কোলাজেন, এল-কার্নিটিন ও কিছু নিউরোট্রান্সমিটার তৈরিতে, প্রোটিনের বিপাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে…

সম্প্রতি জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোট ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ করেছে। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে রাত ৮টায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মাধ্যমে লংমার্চটি শেষ হয়।

জনপ্রিয় টার্গেট

অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নির্যাতনের দাবিটি বানোয়াট

প্রকাশ: ০৮:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬