আজ সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীতে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ঈমানদারিত্ব। বৈদ্যুতিক পিলার থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে সেটা চার্জিং স্টেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, সরকারের রাজস্ব ক্ষতি, দুর্নীতি, এর সঙ্গে বিদ্যুৎ বিভাগের লোকজন জড়িত আর সিটি করপোরেশনের লোকজন জড়িত।’ তিনি বলেন, জাতীয় স্বার্থকে সবার আগে দেখতে হবে। একই সঙ্গে অটোরিকশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যাতে কোনো বেকারত্ব সৃষ্টি না হয় এবং কর্মসংস্থানের ক্ষতি না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশায় ব্যবহৃত ব্যাটারি পরিবেশবান্ধব করার বিষয়টি নীতিমালায় রাখা হয়েছে। ব্যাটারিকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ট্র্যাক করার ব্যবস্থাও থাকবে। একটি নিবন্ধনের অধীনে যাতে একাধিক অটোরিকশা চালানো না যায়, সে ব্যবস্থাও করা হবে। কর্মসংস্থান, পরিবেশ ও যানবাহন ব্যবস্থাপনার বিষয়গুলো সমন্বয় করেই নতুন নীতিমালা ও বিধি প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, সবদিক লক্ষ্য রেখেই যাতে বেকারত্ব যাতে না বাড়ে, কর্মসংস্থান যাতে ব্যাহত না হয়, পরিবেশ যাতে সঠিক থাকে, যানবাহনের সুশৃঙ্খলতা থাকে, নিয়ন্ত্রণ থাকে, ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক থাকে—সবকিছু লক্ষ্য রেখে এটা বাস্তবায়ন করা হবে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আজ সোমবার পৃথকভাবে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। অন্য চার কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা…
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য ড. মো. রফিকুল ইসলামকে বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দিয়ে গতকাল রোববার ও আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়…
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। তবে সদ্য গঠিত কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন সম্পর্কিত কমিটির সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি…
দৈনিক টার্গেট 





















