ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০তম মৃত্যুবার্ষিকী, মওলানা ভাসানীর প্রাসঙ্গিকতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

১৯০৫ সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে শুরু হয় উত্তাল আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন বর্ণহিন্দু সম্প্রদায়। আর বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন বাংলার মুসলিম জমিদারেরা। ভাসানী এর কোনো পক্ষেই ছিলেন না। বঙ্গভঙ্গে মুসলমানরা খুশি আর রদ হলে হিন্দুরা খুশি—এভাবে তিনি দেখতে চাননি। তিনি বরং মনে করতেন, ‘দুনিয়ায় মানুষ দুই ভাগে বিভক্ত—শোষক আর শোষিত, জালেম আর মজলুম’।

আসামে অভিবাসী বাঙালিরা তখন অমানবিক লাইন প্রথার মাধ্যমে নির্যাতিত। তিনি তখন এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তিনি ৮০ তোলার বাইরে সব বাটখারার বিরুদ্ধে ওজন আন্দোলন সংঘটিত করেন। ব্রহ্মপুত্র অববাহিকায় ভাসান চরে বিশাল কৃষক সম্মেলনের মাধ্যমে তিনি ‘ভাসানী’ উপাধি পান।

পরবর্তী সময়ে তিনি আসাম মুসলিম লীগের সভাপতি ও গণপরিষদ সদস্য নির্বাচিত হন। তিনিই প্রথম বাংলায় বক্তব্য দেওয়ার দাবি তোলেন আসাম গণপরিষদে। এরপর পাকিস্তান আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। পাকিস্তান প্রতিষ্ঠার পরেই ধর্মভিত্তিক রাষ্ট্রের প্রতি ভাসানীর মোহমুক্তি ঘটে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতেও তিনি সচেষ্ট ছিলেন। মুসলিম লীগ সরকারবিরোধিতায় ’চুয়ান্নর যুক্তফ্রন্ট গঠনে মওলানা ভাসানী নেতৃত্বদায়ী ভূমিকায় ছিলেন।

মুসলিম লীগ সমাজের প্রভাবশালী বিত্তবানদের সংগঠন হওয়ায় পাকিস্তান সৃষ্টির ঠিক পরপরই মওলানা ভাসানী ১৯৪৯ সালে মুসলিম লীগ ছেড়ে আওয়ামী মুসলিম লীগ গঠন করেন। তিনি এই সংগঠনের প্রথম সভাপতি নির্বাচিত হন। কিন্তু পরে সাম্প্রদায়িক খোলস ত্যাগ করে ১৯৫৫ সালে আওয়ামী লীগ গঠন করেন। ওই দলেরও প্রথম সভাপতি ছিলেন ভাসানী। কাগমারী সম্মেলনের মাধ্যমে তিনি সালাম জানিয়ে পরোক্ষভাবে পাকিস্তান থেকে বিভক্তির ইঙ্গিত দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী দায়িত্ব নিলে তাঁর সঙ্গে দূরত্ব বাড়ে ভাসানীর। সোহরাওয়ার্দী পশ্চিম পাকিস্তানে এক ইউনিট ভেঙে দিতে বিভক্তির ব্যাপারে দ্বিধায় ছিলেন, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের বিষয়ে এড়িয়ে যাচ্ছিলেন। বরং মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে সিয়াটো, সেন্টো সামরিক চুক্তির পক্ষে অবস্থান গ্রহণ করেন। সোহরাওয়ার্দী জোটনিরপেক্ষ আন্দোলনের বিরোধী ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক টানাপোড়েনে মওলানা ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করেন। ১৯৫৭ সালে গঠন করেন পাকিস্তানের দুই অংশভিত্তিক ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। সভাপতি হন মওলানা ভাসানী।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে গমন করেন ও প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পরে তৎকালীন সরকারের নানা অপতৎপরতার তিনি সমালোচনা করেন। ১৯৭৬ সালে গঙ্গার পানিবণ্টন চুক্তির দাবিতে ভাসানী ফারাক্কা লংমার্চে নেতৃত্ব দেন, যখন তাঁর বয়স ৯৫ বছর। পূর্ববঙ্গে মওলানার আগেও কৃষক সমাবেশ হয়েছে। কিন্তু খোদ কৃষকের গায়ের গন্ধ নিয়ে কেউ কৃষক সমাবেশ-সম্মেলন করেনি। যেভাবে লাখো কৃষকের অংশগ্রহণে তিনি কৃষক সমাবেশের আয়োজন করেছেন, সেটাও হয়নি কখনো।

কৃষক আজ ফসলের দাম পায় না। বাংলাদেশে এখনো বেশির ভাগ মানুষের প্রধান খাদ্য ভাত, অথচ আজ ধানচাষি লোকসানে। এ দেশে কৃষক ধান উৎপাদন করে ক্ষতিগ্রস্ত হয়। সার, বীজ ইত্যাদি কৃষি উপকরণ এখন বহুজাতিক কোম্পানির দখলে। এ নিয়ে সরকার বা কোনো রাজনৈতিক সংগঠনের কোনো বক্তব্য শোনা যায় না। শুধু নামসর্বস্ব কয়েকটি কৃষক সংগঠন মাঝেমধ্যে কিছু কর্মসূচি পালন করে থাকে। যত দল, তত কৃষক সংগঠন, কিন্তু এসব সংগঠন দিয়ে কৃষকের কোনো কাজে আসে না!

গঙ্গার পানিবণ্টন চুক্তি এ বছর ডিসেম্বরেই শেষ হবে। কিন্তু ভারতের সঙ্গে এ চুক্তি নিয়ে সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয়। এ ধরনের চুক্তি করতে হলে যে কূটনৈতিক তৎপরতা প্রয়োজন, সেটা সরকারের পক্ষ থেকে এখনো দেখা যাচ্ছে না।

কোনো প্রতিরোধই আপনা থেকে হয় না। প্রতিরোধ করতে চাই শ্রমিক, কৃষকের সম্মিলিত উদ্যোগ। মওলানা আমাদের সেই দিশা দিয়েছেন। তিনি ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ—তিন আমলেই জালিমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছেন। আইয়ুব আমলে পাকিস্তান সরকার রবীন্দ্রসংগীত বন্ধ করার পাঁয়তারা করেছিল, তখন মওলানা গর্জে উঠেছিলেন। আমাদের মনে রাখা প্রয়োজন, পাকিস্তান আমলে ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল সরকার ও ব্যবস্থার বিরুদ্ধে প্রগতির পক্ষে জনমত তৈরি করতে ভূমিকা রাখতে পেরেছিলেন মওলানা ভাসানী। বাংলাদেশের গণতান্ত্রিক ও প্রগতিমুখী সংগ্রামের জন্য মওলানার জীবন ও সংগ্রামের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

আন্তালিয়ার টেবিলে বাংলাদেশের পানি

আন্তালিয়ার টেবিলে বাংলাদেশের পানি

তুরস্কের আন্তালিয়ায় চলছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। ভূমধ্যসাগরের তীরের এই শহরে বিশ্বের নেতারা যখন জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছেন, তখন বাংলাদেশের জন্য আরেকটি তারিখ ক্রমেই এগিয়ে আসছে।

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের লাভ কী

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের লাভ কী

প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে কপ৩১ বা জাতিসংঘের জলবায়ু সম্মেলন, তুরস্কের আন্তালিয়ায়। ৯ নভেম্বর ২০২৬ থেকে শুরু হয়েছে এবং ২০ নভেম্বর পর্যন্ত সে সম্মেলন চলার কথা। এ সম্মেলনে বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধানসহ শত শত প্রতিনিধি, গবেষক, বিজ্ঞানী, জলবায়ু কর্মী ও আন্দোলনকারীরা যোগ দেন।

জনপ্রিয় টার্গেট

৫০তম মৃত্যুবার্ষিকী, মওলানা ভাসানীর প্রাসঙ্গিকতা

প্রকাশ: ০৮:৩৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬