০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিপদে কাজে আসবে যেসব হটলাইন নম্বর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

জরুরি সেবা পেতে প্রয়োজনীয় হটলাইন নম্বরগুলো মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখা জরুরি। একই সঙ্গে পরিবারের সদস্যদেরও এসব নম্বর জানিয়ে রাখা উচিত।

জরুরি প্রয়োজনে কাজে আসতে পারে, এমন কয়েকটি গুরুত্বপূর্ণ নম্বর—

দেশের যেকোনো স্থানে দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৯ নম্বরে ফোন করা যায়। পুলিশের অধীনে পরিচালিত এই কল সেন্টার ২৪ ঘণ্টা চালু থাকে।

কোথাও আগুন লাগলে, ভবনে আটকে পড়লে কিংবা অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ১০২ নম্বরে ফোন করা যায়।

বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যা ও অভিযোগ জানাতে হটলাইন ১৬৯৯৯ ও মোবাইল ০১৭৩৯০০০২৯৩ নম্বর কাজে আসতে পারে।

স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য পেতে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ফোন করা যায়। অসুস্থতা কিংবা স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যায় প্রাথমিক পরামর্শের জন্য এই সেবা কাজে আসতে পারে।

এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পেতে আরও কিছু হটলাইন নম্বর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—

• কৃষি কল সেন্টার—১৬১২৩: কৃষিসংক্রান্ত পরামর্শ ও তথ্য পেতে।

• দুর্যোগের আগাম বার্তা—১০৯০: আবহাওয়া ও দুর্যোগ-সংক্রান্ত আগাম তথ্য পেতে।

• কোস্ট গার্ড সদর দপ্তর—১৬১১১: সমুদ্র ও উপকূলীয় এলাকায় জরুরি সহায়তার জন্য।

সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, সংশ্লিষ্ট ওয়েবসাইট

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৩৫ টাকা দরে ধান ও ৪৯ টাকায় চাল সংগ্রহ করবে সরকার, লক্ষ্য ৮ লাখ টন

চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধানের ক্রয়মূল্য বাড়িয়ে সরকার আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, ‘মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ…

জনপ্রিয় টার্গেট

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয়: ইসি সচিব

বিপদে কাজে আসবে যেসব হটলাইন নম্বর

প্রকাশ: ০৬:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬