ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা চিকিৎসায় কাউকে মরতে দেব না: স্বাস্থ্যমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর একটি হোটেলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম এবং নির্দেশিকার ওপর বক্তব্য উপস্থাপন করেন সোসাইটির মহাসচিব ডা. মো. আদনান হাসান মাসুদ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম ব্যাপক পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। সম্ভব হলে চলতি অর্থবছরেই সম্পূরক বাজেটের মাধ্যমে এ খাতে বরাদ্দের ব্যবস্থা করা হবে।’

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘রোগীদের সেবায় দেশের চিকিৎসকেরা অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। চিকিৎসকদের সহযোগিতায় সরকার সব পর্যায়ে সহায়তার হাত প্রসারিত করবে। জাতীয় যেকোনো প্রয়োজনে চিকিৎসকেরা সব সময় সাড়া দেন। দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম হলেও সীমিত জনবল নিয়েই তাঁরা নিরলসভাবে মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। এমনকি প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব দরবারে আমরা প্রমাণ করতে চাই, আমরা পারি এবং পারব। স্বাস্থ্য খাতে ইতিমধ্যে আমরা অগ্রগতি অর্জন করেছি। দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আগামী এক বছরের মধ্যে স্বাস্থ্য খাতে কী কী উন্নয়ন করা সম্ভব হয়েছে, তা আমরা দৃশ্যমানভাবে তুলে ধরতে পারব।’

চিকিৎসক ও নার্সের সংকট নিরসনে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সরকার এ সংকট কাটিয়ে উঠতে নিরলসভাবে কাজ করছে। স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত সব পর্যায়ের কর্মীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। মানুষের কল্যাণ ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।’

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আমিন লুতফুল কবিরের সভাপতিত্বে এতে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল) প্রমুখ।

জনস্বাস্থ্য: স্কুলের সামনে অস্বাস্থ্যকর খাবার

শিক্ষার্থীদের অনেকেই বাসা থেকে টিফিন নিয়ে এলেও স্কুলের সামনের ফেরিওয়ালার মুখরোচক খাবার তাদের টানে। শিক্ষাপ্রতিষ্ঠানের ঠিক বাইরেসহ আশপাশের এসব দোকানে ঝালমুড়ি, চটপটি, আচার, ফুচকা, ভেলপুরিসহ হরেক রকমের খাবার। খেতে সুস্বাদু হলেও বেশির ভাগ ক্ষেত্রেই খাবারগুলো পরিবেশিত হয় অপরিচ্ছন্ন পরিবেশে।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

বিনা চিকিৎসায় কাউকে মরতে দেব না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ০৭:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬