আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল আজম ডিপোর স্কেল এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী গ্রামে।
দুর্ঘটনার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয়। ‘হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে,’ বলেন তিনি।
চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মাহমুদা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ৪ জুন রাতে সীতাকুণ্ডের এই বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন নিহত হন। তাঁদের মধ্যে ১৩ জন ছিলেন ফায়ার সার্ভিসের কর্মী।

দৈনিক টার্গেট 























