ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ ভারত-বাংলাদেশেও কেন জনপ্রিয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

ভারতের রাজধানী থেকে কয়েক শ মাইল দূরে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও একই ধরনের আয়োজন হচ্ছে। শহরের বিভিন্ন ক্যাফেতে ধারাবাহিকটির পর্ব দেখার জন্য দর্শকদের সমাগম ঘটছে। কোনো কোনো আয়োজনে কয়েক ডজন মানুষ অংশ নিচ্ছেন। আবার কিছু আয়োজন আরও বড় পরিসরে হচ্ছে। সেখানে থাকছে খাবারের উৎসব, কেনাকাটার আয়োজন এবং ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রের কার্ডবোর্ডের কাটআউট।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালের প্রযোজনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ এখন পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক জনপ্রিয়তা পেয়েছে। ভারতেও দিল্লির পাশাপাশি বেঙ্গালুরু ও হায়দরাবাদে ধারাবাহিকটি দেখার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। দর্শকেরা ঘরে বসে টেলিভিশনে ধারাবাহিক দেখার অভিজ্ঞতাকে এখন সামাজিক মিলনমেলায় পরিণত করছেন।

ইনফ্লুয়েন্সার আঁচল মালহোত্রা ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে বলেন, আয়োজনের সবচেয়ে উপভোগ্য অংশ ছিল ধারাবাহিকটি নিয়ে কুইজ এবং দর্শকদের মধ্যে আলোচনা। সুফিয়ান বলেন, ‘আমি এমন কিছু জায়গা তৈরি করতে চাই, যেখানে মানুষ সংস্কৃতি নিয়ে আলোচনা করতে পারবেন এবং অর্থবহ কথোপকথনে অংশ নিতে পারবেন। শুধু কোনো জায়গায় এসে পর্দায় কিছু দেখা এবং তারপর চলে যাওয়ার মধ্যে আমি আয়োজনের উদ্দেশ্য সীমাবদ্ধ রাখতে চাই না।’

দিল্লির এই আয়োজনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা ছিল, ধারাবাহিকটির পরিচালক সাকিব খানের নজরে অনুষ্ঠানটির প্রচারণামূলক পোস্ট পৌঁছে যাওয়া। সাকিব খান শুধু নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টটি শেয়ারই করেননি, ভার্চুয়াল মাধ্যমে সরাসরি প্রদর্শনীতে যুক্ত হতেও সম্মতি জানান।

তিনি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকেরা উচ্ছ্বাস প্রকাশ করে চিৎকার ও করতালি দিতে শুরু করেন। শুরুতে মাত্র ১০ মিনিটের একটি অনির্ধারিত কথোপকথনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা ৪০ মিনিট পর্যন্ত চলে। সুফিয়ান বলেন, ‘সাকিব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ভক্তদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি ধৈর্য ধরে সবার কথা শুনেছেন।’

এখন আরও কয়েকটি প্রদর্শনীর আয়োজন করার কথা ভাবছে দলটি। তবে সুফিয়ান চান, ভবিষ্যতের আয়োজনগুলো যেন শুধু একসঙ্গে বসে একটি পর্ব দেখার মধ্যে সীমাবদ্ধ না থাকে। তার কাছে সংস্কৃতি মানে আলোচনা ও মতবিনিময়। তিনি চান, এসব আয়োজন মানুষের মধ্যে সংলাপ ও সামাজিক বন্ধন তৈরির উপলক্ষ হয়ে উঠুক।

নারীদের জন্য এসব আয়োজন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ রাখার বিষয়েও তিনি সচেতন। কারণ, অনেক নারীই এসব অনুষ্ঠান আয়োজন ও অংশগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অনলাইনে এসব আয়োজন নিয়ে কখনো কখনো গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণা ছড়ায়। তাই অনুষ্ঠান পরিচালনা এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে চান আয়োজকেরা।

ধারাবাহিকটির শেষ পর্ব বা ফাইনালও বড় পর্দায় দেখানোর পরিকল্পনা রয়েছে। তবে সেটি কীভাবে আয়োজন করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

পাকিস্তানের সীমানা ছাড়িয়ে জনপ্রিয়তা

দিল্লির এই ঘটনা কোনো বিচ্ছিন্ন উদাহরণ নয়। বাংলাদেশের বিভিন্ন শহরেও ‘দার-ই-নিজাত’ নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন এবং দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ঢাকায় ধারাবাহিকটির জনপ্রিয়তা ও বিশেষ প্রদর্শনীর আয়োজন নিয়ে খোঁজখবর রাখছেন ফাবিহা ইবনাত। তিনি দ্য প্রিন্টকে জানান, ঢাকার অন্তত ১০ থেকে ১২টি ক্যাফেতে ধারাবাহিকটি দেখানোর আয়োজন করা হচ্ছে।

রাজধানীর বাইরেও এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। সিলেটের ‘লে বিস্ট্রো’ ক্যাফেতে ধারাবাহিকটির প্রদর্শনীতে ৩০ থেকে ৪০ জন দর্শক উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রামের ‘হোয়াইট পার্ক রুফটপ লাউঞ্জে’ও এ ধরনের আয়োজন অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে।

এ পর্যন্ত সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি করে ‘দ্য লাক্স ওয়েডিং গালা।’ গত ২০ ও ২১ নভেম্বর এই আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে বিয়ের পোশাক ও ডিজাইনার পণ্য কেনাকাটার পাশাপাশি খাবারের উৎসবের আয়োজন করা হয়। এমনকি ধারাবাহিকটির অন্যতম প্রধান চরিত্র আবু বকরের কার্ডবোর্ড দিয়ে তৈরি কাটআউটও রাখা হয়েছিল।

শুধু ক্যাফে বা বড় অনুষ্ঠানস্থলেই নয়, বিভিন্ন পরিবারের বাড়িতেও ধারাবাহিকটি দেখার আয়োজন হচ্ছে। বিশেষ করে যৌথ পরিবারগুলোতে এর জনপ্রিয়তা বেশি। ফাবিহা ইবনাত জানান, তাঁর এক বান্ধবী পরিবারের সব প্রজন্মের সদস্যকে নিয়ে বড় প্রজেক্টর পর্দায় ধারাবাহিকটি দেখেন। পরিবারের ছোট-বড় সবাই একসঙ্গে বসে এটি উপভোগ করেন। ইবনাত নিজেও ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে ধারাবাহিকটির শেষ পর্ব দেখার আয়োজন করার পরিকল্পনা করছেন।

ফাবিহা বলেন, ‘অন্য কোনো পাকিস্তানি ধারাবাহিক নিয়ে এমন উন্মাদনা আমি কখনো দেখিনি। গত কয়েক বছর ধরে পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়তে দেখেছি। “জিন্দেগি গুলজার হ্যায়ের” মতো ধারাবাহিকও দেখেছি। কিন্তু দার-ই-নিজাতের জনপ্রিয়তা একেবারেই অন্য পর্যায়ের।’

তাঁর মতে, ধারাবাহিকটি মানুষকে আবারও একে অপরের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হওয়ার পর বন্ধুরা নিজেদের জীবন ও কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু এই ধারাবাহিকের প্রদর্শনী তাদের আবার একসঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকে ধর্মবিশ্বাসের প্রকৃত চর্চা এবং ধর্মীয় পরিচয়কে কঠোর ও অনমনীয়ভাবে প্রতিষ্ঠা করার মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে।

ধর্মীয় পরিচয় নয়, মানবিকতাই বিশ্বাসের মূল শিক্ষা

ধারাবাহিকটির দুই পুরুষ চরিত্রের মাধ্যমে এই পার্থক্য ফুটিয়ে তোলা হয়েছে। জামিল একটি ধনী পরিবারের তরুণ। নিজের পরিচয় ও অস্তিত্ব নিয়ে দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে ধর্মের একটি কঠোর ব্যাখ্যার দিকে ঝুঁকে পড়ে। অন্যদিকে আবু বকর মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাঁর মা একাই তাকে বড় করেছেন। আবু বকরের ধর্মবিশ্বাস বড় বড় ঘোষণা কিংবা মতাদর্শের মধ্য দিয়ে প্রকাশ পায় না। বরং প্রতিদিনের আচরণ ও মানুষের প্রতি তাঁর ব্যবহারের মধ্যেই সেই বিশ্বাসের প্রকাশ ঘটে।

আবু বকর যখন জানতে পারে, তাঁর স্ত্রী জারিয়াবের সঙ্গে বিয়ের আগে জামিলের সম্পর্ক ছিল, তখন তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। স্ত্রীকে দোষারোপ বা অপমান না করে সে তাঁর পরিস্থিতি বোঝার চেষ্টা করে। অপরাধবোধ ও মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতেও তাঁকে সহযোগিতা করে। আবু বকরের ধৈর্য, সহমর্মিতা ও কোমল আচরণ জারিয়াবের নিজেকে সংশোধন করে নতুনভাবে এগিয়ে যাওয়ার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ধর্মবিশ্বাস একজন মুসলিম পুরুষকে কীভাবে আরও মানবিক ও সহানুভূতিশীল করে তুলতে পারে, সেটিই ধারাবাহিকটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজে প্রকাশিত এক নিবন্ধে সাহার আলী লিখেছেন, এই ধারাবাহিক ইসলাম সম্পর্কে প্রচলিত কিছু নেতিবাচক ধারণার বিপরীতে একটি ভিন্ন চিত্র তুলে ধরেছে। তাঁর মতে, যেসব দর্শক মুসলিম পুরুষদের সাধারণত উগ্রবাদ, নিপীড়ন কিংবা পারিবারিক সহিংসতার সঙ্গে সম্পর্কিতভাবে দেখতে অভ্যস্ত, তাদের সামনে আবু বকর একটি ভিন্ন উদাহরণ হাজির করেছে। এই চরিত্রের ধর্মীয় বিশ্বাস তাকে অন্যের প্রতি আরও যত্নশীল ও বিবেচক করে তুলেছে, কম মানবিক করেনি।

সাহার আলীর মতে, এ ধরনের উপস্থাপনাকে কার্যকর ‘সফট ডিপ্লোম্যাসি’ বা সাংস্কৃতিক প্রভাব বিস্তারের একটি মাধ্যম হিসেবে দেখা যেতে পারে।

ভারতেও আবু বকর চরিত্রটি ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি জনপ্রিয় রিলে কনটেন্ট নির্মাতা অংশিকা চরিত্রটি নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তানিরা আমাদের নিজেদের ভক্ত বানিয়ে ফেলেছে। আবু বকরের প্রেমে পড়ে যাব, এটা কখনো ভাবিনি!’

ফাবিহা ইবনাতের মতে, ধারাবাহিকটির জনপ্রিয়তার পেছনে অভিনেতা শেহরিয়ার মুনাওয়ারের অভিনয়ও বড় ভূমিকা রেখেছে।

অনলাইনে কেউ কেউ মজা করে বলছেন, ‘পিতাজি’র জায়গা দখল করেছে ‘আব্বু’, আর ‘নমস্তে’র পরিবর্তে জায়গা করে নিচ্ছে ‘আসসালামু আলাইকুম’। অনেক ছেলে অভিযোগ করছেন, তাদের মায়েরা এখন কথায় কথায় ‘মাশা আল্লাহ’ ও ‘ইনশা আল্লাহ’র মতো শব্দ ব্যবহার করছেন।

এসব মজার মন্তব্যের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গণমাধ্যম ও সংস্কৃতিতে পরিবর্তনের একটি চিত্র ফুটে উঠেছে। সীমান্তের ওপারে ভারতীয় দর্শকদের ভাষা ও সাংস্কৃতিক পছন্দেও পাকিস্তানি টেলিভিশনের প্রভাব বাড়ছে।

এই জনপ্রিয়তার সবচেয়ে তাৎক্ষণিক কারণ সম্ভবত ভাষা

হিন্দিভাষী দর্শকদের কাছে উর্দু একই সঙ্গে পরিচিত এবং স্বতন্ত্র। ভাষাটির বেশির ভাগ শব্দ ও বাক্য তারা সহজেই বুঝতে পারেন। তবে উর্দুর কিছু শব্দ, প্রকাশভঙ্গি ও বাক্য গঠন তাদের কাছে নতুন এবং কাব্যিক মনে হয়। ফাবিহা ইবনাত নিজেও এই পরিচিতির অভিজ্ঞতা পেয়েছেন। ছোটবেলায় তিনি হিন্দি কার্টুন ‘ডোরেমন’ এবং বলিউডের চলচ্চিত্র দেখে বড় হয়েছেন। ফলে উর্দু বুঝতে তার খুব একটা অসুবিধা হয়নি।

২০১৫ সালে কাশ্মীর ভ্রমণের সময় তিনি নিয়মিত উর্দু ভাষা শুনেছেন। এতে ভাষাটির সঙ্গে তার পরিচিতি আরও গভীর হয়। এ পর্যন্ত ৪০ থেকে ৫০টি পাকিস্তানি ধারাবাহিক দেখেছেন ইবনাত। তার দাবি, এখন তিনি হিন্দি ও উর্দু ভাষার পার্থক্যও বুঝতে পারেন। ভাষা শেখার প্রতিও তার আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি রোমান হরফে লেখা ছোট ছোট উর্দু কবিতাও পড়ছেন তিনি।

মিডিয়ামে প্রকাশিত এক লেখায় সাংস্কৃতিক বিশ্লেষক ক্রাতি গুপ্তাও পাকিস্তানি ধারাবাহিকের জনপ্রিয়তার অন্যতম কারণ হিসেবে ভাষার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘হিন্দি ও উর্দুর সুন্দর মিশ্রণ আমাদের কানে এক মধুর গুঞ্জনের মতো শোনায়।’

‘তুফান-এ-বদতামিজি’ এবং ‘জাম-এ-মহব্বত’-এর মতো শব্দ ও বাক্যাংশের কথা উল্লেখ করে তিনি জানান, এসব অভিব্যক্তিই তাকে উর্দু ভাষার প্রতি আকৃষ্ট করেছে। ভাষার পরিচিতি এসব অনুষ্ঠানকে দর্শকদের কাছে সহজবোধ্য করে তুলেছে। একই সঙ্গে উর্দুর কাব্যিক সৌন্দর্য ধারাবাহিকগুলোকে একটি আলাদা পরিচিতি দিয়েছে। তবে ধারাবাহিকটির জনপ্রিয়তার বিষয়টি ভারত ও পাকিস্তানের মধ্যকার টানাপোড়েনপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটেও দেখতে হবে।

দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উত্তেজনা থেকে জনপ্রিয় সংস্কৃতিও পুরোপুরি আলাদা নয়। তারপরও অনেক দর্শকের কাছে আকর্ষণের জায়গাটি ভিন্ন। তারা প্রতিটি সাংস্কৃতিক আদান-প্রদানকে রাজনৈতিক দৃষ্টিতে না দেখে একটি গল্প, চরিত্র ও আবেগ উপভোগ করতে চান।

এনভিডিয়ার বোর্ড কেন জেনসেনের প্রত্যাবর্তন ঠেকাতে পারল না, নেপথ্যে কারা

বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এনভিডিয়া’ (Nvidia)-র পরিচালনা পর্ষদ গত সপ্তাহেও প্রতিজ্ঞা করেছিল যে, একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের জেরে পদত্যাগ করা সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে তারা আর প্রধান নির্বাহী (সিইও) পদে ফিরিয়ে আনবে না।

ইউরোপের যুদ্ধ কি ভূমধ্যসাগরেও টেনে আনতে চাইছে ইউক্রেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রণাঙ্গন কি এবার ইউরোপের সীমানা ছাড়িয়ে ভূমধ্যসাগরেও বিস্তৃত হচ্ছে? লিবিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বেনগাজিতে রাশিয়ার আধুনিক যুদ্ধজাহাজ ‘মেরকুরি’তে ইউক্রেনের নৌ–ড্রোন হামলা সেই প্রশ্ন সামনে এনেছে।

নেপালকে ২৪০ বিলিয়ন রুপি সহায়তা দিতে চায় ভারত, শর্তের বেড়াজালে অসম্ভব ব্যয়

নেপালের অমৃত সায়েন্স ক্যাম্পাসের শিক্ষার্থীরা এখনো ২০১৫ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পুরোনো ও জরাজীর্ণ ভবনে ক্লাস করছেন। ভূমিকম্পের প্রায় ১২ বছর পেরিয়ে গেলেও ভবনগুলোর পুনর্নির্মাণ শুরু হয়নি। অথচ পুনর্নির্মাণের জন্য মাস্টারপ্ল্যান ও বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরিতে ইতিমধ্যে…

জনপ্রিয় টার্গেট

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ ভারত-বাংলাদেশেও কেন জনপ্রিয়

প্রকাশ: ১১:১৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬