ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাপি হরমোন জাগানো সেরা গন্তব্য লিসবন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

সূচকগুলো হলো, সূর্যালোক, ঘুমের মান, স্বাস্থ্যকর খাবার, প্রকৃতিতে সময় কাটানো এবং হাঁটার উপযোগিতা। এই মানদণ্ডে বিশ্বের সবচেয়ে সুখী ছুটির গন্তব্য হিসেবে শীর্ষে উঠে এসেছে পর্তুগালের রাজধানী লিসবন। এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন লিসবন সবার আগে? সূচকের শহরগুলোর মধ্যে স্বাস্থ্যকর খাবারের রেস্তোরাঁর অনুপাতে লিসবন দ্বিতীয় অবস্থানে। সেখানে প্রায় ১০ শতাংশ রেস্তোরাঁ স্বাস্থ্যকর হিসেবে শ্রেণিবদ্ধ। এগুলো প্যারিস, টোকিও ও নিউইয়র্কের মতো পরিচিত ফুড ক্যাপিটালকেও পেছনে ফেলেছে। পাহাড়ি ভূপ্রকৃতি সত্ত্বেও শহরটি বেশ হাঁটার উপযোগী। প্রাসা দো কোমের্সিও থেকে বেলেম টাওয়ারের মতো প্রধান দর্শনীয় স্থানগুলোর বেশির ভাগই হেঁটে কয়েক ঘণ্টার দূরত্বে অবস্থিত। এর সঙ্গে যোগ হয়েছে মাথাপিছু ৪৯ বর্গমিটার সবুজ এলাকা (মাদ্রিদের তুলনায় প্রায় চার গুণ), কোস্তা দা কাপারিকা ও ক্যাসকাইস সমুদ্রসৈকতের সহজ নাগাল এবং বছরে প্রায় ২ হাজার ৮২৮ ঘণ্টা সূর্যালোক।

শীর্ষ পাঁচে লিসবনের পরেই রয়েছে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। টানা আট বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা পাওয়া এই শহর সবুজ এলাকা ও কম শব্দদূষণে দারুণ শক্তিশালী। তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে রয়েছে মাথাপিছু সবচেয়ে বেশি সবুজ এলাকা এবং বছরে প্রায় ২ হাজার ৯৩০ ঘণ্টা সূর্যালোক। গ্রিসের রাজধানী এথেন্স আছে চতুর্থ স্থানে। তার কারণ সবচেয়ে বেশি হাঁটার উপযোগী শহর এবং স্বাস্থ্যকর রেস্তোরাঁর অনুপাতে যৌথভাবে শীর্ষে আছে এই শহর। আর পঞ্চম স্থানে থাকা স্কটল্যান্ডের এডিনবরা পার্ক, ঘুমের মান ও হাঁটার সুবিধার কারণে সেরা দশে জায়গা করে নেওয়া যুক্তরাজ্যের একমাত্র শহর। সেরা দশের বাকি পাঁচটি গন্তব্য হলো যথাক্রমে মাদ্রিদ, ভিয়েনা, বুদাপেস্ট, অসলো ও ভিলনিয়াস। সব মিলিয়ে, ছুটির পরিকল্পনায় কেবল তালিকাভুক্ত স্থানের ভিড় না বাড়িয়ে রোদ, প্রকৃতি, হাঁটা ও ভালো ঘুমের মতো উপাদানগুলোকে গুরুত্ব দিলে ভ্রমণ হয়ে উঠতে পারে সত্যিকার অর্থেই প্রশান্তিদায়ক।

সহিংসতা বন্ধে চাই জবাবদিহি, সে দিনের প্রেক্ষাপট ও জাতিসংঘের আহ্বান

১৯৬০ সালের ২৫ নভেম্বর। তিন বোন পাত্রিয়া, মিনার্ভা ও মারিয়া তেরেসা মিরাবাল কারাগারে বন্দী থাকা স্বামীদের সঙ্গে দেখা করে ফিরছিলেন। পাহাড়ি পথে ত্রুজিলোর গোয়েন্দা বাহিনীর সদস্যরা তাঁদের গাড়ি থামায়।

আজকের রাশিফল: লোডশেডিংয়ে লিফটে আটকা পড়ার মতো রোমাঞ্চে কাটবে দিন

প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা মন্থর গতি দেখা যাবে, অনেকটা সরকারি ব্যাংকের ঋণ বিতরণের মতো—টাকা বা ভালোবাসা হাতে থাকা সত্ত্বেও আপনি তা ঠিকমতো বিনিয়োগ করতে ভয় পাবেন। সন্ধ্যায় পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, যার পকেটের অবস্থা বিশ্বব্যাংকের সতর্কবার্তার মতোই করুণ, তাই বিলটা আপনাকেই দিতে হতে পারে।

এআই ব্যবহার না করলেও ফাঁস হতে পারে আপনার গোপন তথ্য

আজকাল অনেকেই একাকিত্ব কাটাতে, মনের কথা বলতে কিংবা সম্পর্কের জটিলতা নিয়ে পরামর্শ নিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের শরণাপন্ন হচ্ছেন। অনেক চ্যাটবটকে মানুষ বন্ধু, পরামর্শদাতা এমনকি মনোরোগ বিশেষজ্ঞের মতো করে দেখে। কিন্তু সাম্প্রতিক সময়ে জনপ্রিয় চ্যাটবট কোম্পানি ‘ক্যারেক্টার ডট এআই’ দেউলিয়া হয়ে য

জনপ্রিয় টার্গেট

হ্যাপি হরমোন জাগানো সেরা গন্তব্য লিসবন

প্রকাশ: ১১:৩২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬