ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের দিনে তোয়ালে বা গামছা কত দিন পরপর ধোয়া উচিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গোসলের পর শরীর পরিষ্কার মনে হলেও আমাদের ত্বকে প্রাকৃতিকভাবেই প্রচুর অণুজীব থাকে। শরীর মোছার সময় ত্বকের মৃত কোষ, ঘাম, তেল ও জীবাণু তোয়ালের আঁশে আটকে যায়। এ ছাড়া বাথরুমে তোয়ালে ঝুলিয়ে রাখলে টয়লেট ফ্লাশের সময় ছিটকে আসা সূক্ষ্ম জীবাণু এবং বাতাসে ভাসমান ছত্রাকও তোয়ালেতে জমা হয়। যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটির জীববিজ্ঞানের অধ্যাপক এলিজাবেথ স্কটের মতে, তোয়ালেতে স্ট্যাফাইলোকক্কাস, ই. কোলাই, সালমোনেলা বা শিগেলার মতো ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তোয়ালে যত বেশি সময় ভেজা থাকে এবং যত বেশি দিন না ধুয়ে ব্যবহার করা হয়, জীবাণুর সংখ্যা তত দ্রুত বাড়তে থাকে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সালফোর্ডের বায়োমেডিকেল সায়েন্সেসের প্রভাষক ড. গ্যারেথ নাই জানান, শীতকালে বাতাসের তাপমাত্রা কম থাকায় এবং ঘরের ভেতর আর্দ্রতা বেশি থাকায় তোয়ালে থেকে পানি সহজে বাষ্পীভূত হয় না। ফলে দীর্ঘক্ষণ স্যাঁতসেঁতে থাকা তোয়ালেতে ব্যাকটেরিয়া ও ইস্ট (ছত্রাক) দ্রুত বংশবিস্তার করে। অপরিষ্কার বা স্যাঁতসেঁতে তোয়ালে দিয়ে বারবার চুল ও শরীর মুছলে ত্বকের স্বাভাবিক সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে মাথায় খুশকি, চুলকানি, ত্বকের প্রদাহ বা ফলিকুলাইটিস (চুলের গোড়ায় সংক্রমণ) দেখা দিতে পারে। এ ছাড়া পুরোনো তোয়ালেতে জমে থাকা তেল ও ময়লা পরিষ্কার চুলে লেগে গিয়ে চুলকে দ্রুত চিটচিটে ও নিষ্প্রভ করে তোলে। অন্যদিকে হাত মোছার তোয়ালে বা রান্নাঘরের তোয়ালে থেকে জীবাণু হাতে লেগে মুখ, নাক বা চোখের মাধ্যমে পেটের পীড়া ও সংক্রমণ ছড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিক আবহাওয়ায় প্রতি সপ্তাহে অন্তত একবার তোয়ালে ধোয়া উচিত। তবে ব্যবহারের হিসাবে প্রতি ৩-৪ বার ব্যবহারের পর তোয়ালে ধুয়ে ফেলা সবচেয়ে নিরাপদ। ড. গ্যারেথ নাইয়ের মতে, শীতকালে যেহেতু তোয়ালে দেরিতে শুকায়, তাই চুল মোছার তোয়ালে প্রতি ২-৩ বার ব্যবহারের পরপরই ধুয়ে ফেলা উচিত। পরিবারের কেউ ডায়রিয়া, বমি বা ত্বকের সংক্রমণে ভুগলে তার তোয়ালে অবশ্যই আলাদা রাখতে হবে এবং প্রতিদিন ধুতে হবে। এ ছাড়া একে অন্যের তোয়ালে ভাগাভাগি করে ব্যবহার করা মোটেও উচিত নয়।

—সম্ভব হলে ৪০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে তোয়ালে ধুলে অধিকাংশ ব্যাকটেরিয়া ও ছত্রাক নষ্ট হয়ে যায়। সাধারণ পানিতে ধুলে ডিটারজেন্টের পাশাপাশি জীবাণুনাশক (ডিসইনফেক্ট্যান্ট) ব্যবহার করা কার্যকর।

—কড়া রোদে শুকানো জরুরি। ধোয়ার পর তোয়ালে সরাসরি রোদে ভালোভাবে শুকিয়ে নিন। সূর্যের আলো প্রাকৃতিকভাবে জীবাণু কমাতে দারুণ কাজ করে।

—গোসলের পর ভেজা তোয়ালে বাথরুমের ভেতরে দলা পাকিয়ে না রেখে বাতাস চলাচল করে এমন জায়গায় বা রোদে ছড়িয়ে দিন, যেন দ্রুত শুকিয়ে যায়।

প্রতিদিনের ছোট্ট এই পরিচ্ছন্নতা অভ্যাসটি শুধু আপনার ত্বক ও চুলকেই সুস্থ রাখবে না, বরং সংক্রমণ ও অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার কমাতেও বড় ভূমিকা রাখবে।

আজকের রাশিফল: লোডশেডিংয়ে লিফটে আটকা পড়ার মতো রোমাঞ্চে কাটবে দিন

প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা মন্থর গতি দেখা যাবে, অনেকটা সরকারি ব্যাংকের ঋণ বিতরণের মতো—টাকা বা ভালোবাসা হাতে থাকা সত্ত্বেও আপনি তা ঠিকমতো বিনিয়োগ করতে ভয় পাবেন। সন্ধ্যায় পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, যার পকেটের অবস্থা বিশ্বব্যাংকের সতর্কবার্তার মতোই করুণ, তাই বিলটা আপনাকেই দিতে হতে পারে।

এআই ব্যবহার না করলেও ফাঁস হতে পারে আপনার গোপন তথ্য

আজকাল অনেকেই একাকিত্ব কাটাতে, মনের কথা বলতে কিংবা সম্পর্কের জটিলতা নিয়ে পরামর্শ নিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের শরণাপন্ন হচ্ছেন। অনেক চ্যাটবটকে মানুষ বন্ধু, পরামর্শদাতা এমনকি মনোরোগ বিশেষজ্ঞের মতো করে দেখে। কিন্তু সাম্প্রতিক সময়ে জনপ্রিয় চ্যাটবট কোম্পানি ‘ক্যারেক্টার ডট এআই’ দেউলিয়া হয়ে য

আমাদের মস্তিষ্ক কেন পরিচিতিকে সত্য ভাবে

আমাদের মস্তিষ্ক কেন পরিচিতিকে সত্য ভাবে

একটি মিথ্যা বারবার বললে সেটি সত্য হয়ে যায়। প্রোপাগান্ডা বা প্রচারণার এই প্রচলিত সূত্রটি সচরাচর নাৎসি প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলস বা অ্যাডলফ হিটলারের প্রোপাগান্ডা কৌশলের সঙ্গে জড়িয়ে উচ্চারিত হয়। মনোবিজ্ঞানের ভাষায় এই প্রবণতাকে বলা হয় ইল্যুশন অব ট্রুথ বা সত্যের ভ্রম।

জনপ্রিয় টার্গেট

শীতের দিনে তোয়ালে বা গামছা কত দিন পরপর ধোয়া উচিত

শীতের দিনে তোয়ালে বা গামছা কত দিন পরপর ধোয়া উচিত

প্রকাশ: ০২:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬