গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রথমে ডেমরা সেতুর ঢাল এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকার জনৈক জলিলের বাড়ি থেকে কাইল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তল্লাশি করে ওই সন্ত্রাসীদের হেফাজতে থাকা ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি ও এক নলা শ্যুটারগান ও ৮ রাউন্ড শটগানের কার্তুজ জব্দ করা হয়।
গত ২৮ আগস্ট ভোর রাতে সারুলিয়ায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস.এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তদন্তের পর পুলিশ এ অভিযান চালায় বলে জানানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাসুদ রানা ডেমরার বক্সনগর এলাকার মৃত শাহজাহান মিয়ার পালক ছেলে ও তাপস বড়ভাঙ্গা মহাকাশ রোড এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে। তাপস এলাকায় আগে যুবলীগের ক্যাডার হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আলোচিত বিদ্যুৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত এই তাপস ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদলের আহ্বায়ক রানার মাধ্যমে বর্তমানে বিএনপির ক্যাডার হিসেবে এলাকায় ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। একই সঙ্গে গ্রেপ্তার দুজন ডেমরা থানা এলাকায় অস্ত্রের দাপটে নির্বিঘ্নে মাদক কারবার চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাকে অস্ত্রসহ রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঊর্ধ্বতনদের নির্দেশে এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ক্ষেত্রে রূপগঞ্জের বরাবো এলাকার জলিলের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে কাঠের পাটাতনের ওপর থেকে একটি পুরোনো একনলা শটগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে ওই এলাকায় তাপসের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এর আগে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক মো. সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ সময় ৪টি মোটরসাইকেলে ৮ জন সন্ত্রাসী ওই বাড়ির সামনে গিয়ে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে বাড়ির দোতলার একটি জানালার কাচ ভেঙে যায়। ওই ঘটনায় ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের গুলির খোসা ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছিল। ঘটনার সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের দেওয়া আদেশ অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
রাঙ্গুনিয়ার কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইন স্থাপন করে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। আজ মঙ্গলবার চুয়েট ক্যাম্পাসে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে প্রায় আট হাজার ব্যক্তির পানিসংকট নিরসনের আশা করা হচ্ছে।
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সাধারণ মানুষ ও করদাতাদের টাকা শুধু ভবন নির্মাণে ব্যয় করলে হবে না। শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ বরাদ্দের অর্থ যথাযথ ব্যবহার, গবেষণা-সুবিধা বৃদ্ধি এবং প্রকল্পে চার শর্ত নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
দৈনিক টার্গেট 























