ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়াবেটিস থেকে বাঁচতে সচেতনতা ও নিয়মিত রক্ত পরীক্ষা জরুরি: রাষ্ট্রপতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

বাণীতে রাষ্ট্রপতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানান। এ বছরের দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে বলেও মনে করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারাজীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ, এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে।

তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রাখলে সারাজীবন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করা সম্ভব। তাই সুস্থভাবে বাঁচতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে রক্ষায় এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, নগরায়ণের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানাই।’

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

সত্যিই ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন: শেখ হাসিনা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। দীর্ঘ ১৭ থেকে ১৯ বছর পর মানুষ আবার গণতন্ত্রের মুখ দেখছে। মানুষ শান্তিতে ও সুখে থাকতে চায়, নিজেদের মানবিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এই লক্ষ্য পূরণে বিএনপিকে এগিয়ে যেতে হবে।

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অপব্যবহার, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অচলাবস্থা এবং ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পুরোনো রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বর্তমান বিশ্বব্যবস্থা এক যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের (কপ ৩১)…

জনপ্রিয় টার্গেট

ভারতে থেকে এভাবেই বাংলাদেশকে ঘায়েলের ছক কষেছিল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস থেকে বাঁচতে সচেতনতা ও নিয়মিত রক্ত পরীক্ষা জরুরি: রাষ্ট্রপতি

প্রকাশ: ০৫:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬