ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার সামাজিক মূল্য, নারীর জন্য প্রতিবন্ধকতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

মার্কিন গবেষক নিত্যা চাওলার নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়েছে। ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারসেকশন অব জেন্ডার অ্যান্ড কগনিটিভ অ্যাবিলিটি অন ইন্টারপারসোনাল আউটকামস: আ মাল্টিস্টাডি ইনভেস্টিগেশন’ শীর্ষক এই গবেষণা মূলত দুটি ভাগে বিভক্ত ছিল। গবেষকেরা যুক্তরাষ্ট্র ও চীনের ৮২৬ জনকে এই গবেষণার আওতায় আনেন। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪৩২ জন বিজনেস শিক্ষার্থী এবং দ্বিতীয় ধাপে চীনের একটি আর্থিক প্রতিষ্ঠানের ৩৯৪ জন ফুলটাইম কর্মীকে নিয়ে গবেষণাটি চালানো হয়। প্রমিত বুদ্ধিমত্তা অভীক্ষার মাধ্যমে তাঁদের জ্ঞানীয় বা কগনিটিভ ক্ষমতা মাপা হয়। সেখানে তাঁরা একে অপরকে কাজের ভিত্তিতে মূল্যায়ন করেছিলেন।

গবেষণার ফলাফলে দেখা গেছে, উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন নারীরা সহকর্মীদের কাছ থেকে কম মানসিক ও ব্যবহারিক সাহায্য পেয়েছেন। এমনকি তাঁদের মধ্যে নেতিবাচক আচরণ বা অবমূল্যায়নের শিকার হওয়ার প্রবণতা বেশি ছিল। সহকর্মীরা তাঁদের অযৌক্তিকভাবে বেশি শত্রুভাবাপন্ন বা কম মিশুক হিসেবে মনে করেছেন। অথচ সমকক্ষ বা উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন পুরুষদের ক্ষেত্রে এমন কোনো সামাজিক মূল্য বা শাস্তি দিতে হয়নি। অনেক ক্ষেত্রে তাঁরা সহকর্মীদের কাছ থেকে বাড়তি সহায়তা লাভ করেছেন। গবেষকদের মতে, এর পেছনে রয়েছে চিরাচরিত সামাজিক ভূমিকা তত্ত্ব। সমাজে পুরুষদের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও সক্ষম হওয়ার প্রত্যাশা করা হলেও নারীদের কাছ থেকে মূলত উষ্ণতা, সহযোগিতা ও নমনীয় আচরণের প্রত্যাশা করা হয়। যখন একজন নারী উচ্চ বুদ্ধিমত্তা ও বুদ্ধিবৃত্তিক দৃঢ়তা প্রদর্শন করেন, তখন প্রচলিত সামাজিক ধারণার সঙ্গে তা সাংঘর্ষিক মনে হয়। সহকর্মীরা অবচেতনভাবে ধরে নেন যে ওই নারী হয়তো কম মিশুক বা কম সহযোগী। যদিও বাস্তবে ওই নারীর আচরণে এমন কিছু না-ও থাকতে পারে।

গবেষকেরা উল্লেখ করেছেন, যদিও এই আচরণের প্রভাবগুলো হয়তো খুব বড় আকারে প্রকাশ পায় না; তবু প্রতিদিনের এই ছোটখাটো নেতিবাচক মিথস্ক্রিয়া বা মাইক্রো-ইন্টারঅ্যাকশন একজন কর্মীর মানসিক স্বাস্থ্যের ওপর বড় ধরনের চাপ তৈরি করে। এর ফলে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস কমে যাওয়া এবং একঘরে বোধ করার মতো সমস্যা তৈরি হতে পারে। গবেষক নিত্যা চাওলার স্পষ্ট বার্তা হলো, এর জন্য নারীদের নিজেদের দক্ষতা বা বুদ্ধিমত্তা লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই; বরং দায়িত্বটি প্রতিষ্ঠান ও ব্যবস্থাপকদের। প্রাতিষ্ঠানিক পর্যায়ে জেন্ডারভিত্তিক পক্ষপাতিত্ব দূর করতে এবং টিমগুলোতে সমভাবে সহযোগিতা বজায় আছে কি না, তা মনিটরিং করতে হবে। কোনো সহকর্মীর আচরণ বিচার করার আগে নিজেকে প্রশ্ন করা উচিত, একই আচরণ কোনো পুরুষ কর্মী করলে কি আমি ঠিক এভাবে প্রতিক্রিয়া দেখাতাম?

অনেক সফল ও মেধাবী মানুষ নিজের যোগ্যতা ও অর্জনকে স্বীকার করতে পারেন না; বরং সব সাফল্যকে ভাগ্য বলে মনে করেন। তাঁদের মধ্যে সব সময় এক অহেতুক ভয় কাজ করে, যেকোনো মুহূর্তে হয়তো অন্যদের সামনে তাঁদের অযোগ্যতা ধরা পড়ে যাবে। মনোবিজ্ঞানে এই মানসিক অবস্থাকে ইমপোস্টার সিনড্রোম বলা হয়। পুরুষেরা করপোরেট দুনিয়ায় জোরালো নেতৃত্ব দিলে, তাঁকে দৃঢ়চেতা বা লিডারশিপ কোয়ালিটি বলা হয়। কিন্তু নারীরা একই কাজ করলে, তাঁদের একরোখা হিসেবে লেবেল সেঁটে দেওয়া হয়। এই দ্বিমুখী নীতি নারীদের পেশাগত অগ্রগতিকে আটকে দেয়। দিনের পর দিন এমন বৈরী পরিবেশের মুখোমুখি হতে হতে উচ্চক্ষমতাসম্পন্ন নারীরা অনেক সময় নিজের যোগ্যতার ওপর নিজেই সন্দেহ করতে শুরু করেন। গবেষণায় দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ মানুষ জীবনে কখনো না কখনো এই অনুভূতির শিকার হন। মূলত অতিরিক্ত নিখুঁত হওয়ার প্রবণতা ও শৈশবের তীব্র প্রতিযোগিতা থেকে এর জন্ম হয়। এই সংকট কাটিয়ে উঠতে অন্যের সঙ্গে তুলনা বন্ধ করে নিজের প্রকৃত অর্জনগুলোকে স্বীকৃতি দেওয়া এবং কাছের মানুষ বা মেন্টরের সঙ্গে খোলামেলা কথা বলা জরুরি।

ইমপোস্টার সিনড্রোম নারীদের পেশাগত অগ্রযাত্রাকে বিভিন্ন উপায়ে ক্ষতিগ্রস্ত করে। যেমন:

সূত্র: ডয়চে ভেলে, সাইকোলজি টুডে

পুরুষের পোশাকে জীবন কাটানো উনিশ শতকের নারীরা

১৮০০ সালে প্যারিসে নারীদের ট্রাউজার বা প্যান্ট পরা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তবে উনিশ ও বিশ শতকের শুরুর দিকে বহু সাহসী নারী সেই নিষেধাজ্ঞা অমান্য করে কিংবা সুকৌশলে পুরুষের পোশাক পরার পথ বেছে নেন। তাঁদের কেউ কেউ কেবল পোশাকেই নয়, জীবনাচরণেও পুরুষালি ধারা বজায় রেখেছিলেন। সে সময়কার কঠোর পুরুষতান্ত্র

এআই নীতি কমিটিতে নারী না থাকার প্রতিবাদ

এআই নীতি কমিটিতে নারী না থাকার প্রতিবাদ

সরকারঘোষিত এআই নীতি কমিটিতে কোনো নারী না রাখা এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ‘স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা’-সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে নারী অধিকার সংগঠন ‘নারীপক্ষ’। নারীবর্জিত এই কমিটি নারীদের স্বার্থ কতটা দেখবে, তা নিয়েও সন্দিহান নারী অধিকার সংগঠনটি। না

জলবায়ু পরিবর্তন বিপন্ন করছে নারীর জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা

ব্রিটিশ সাংবাদিক ও নারীবাদী লেখক নাতাশা ওয়াল্টার তাঁর নতুন বই ‘ফেমিনিজম ফর আ ওয়ার্ল্ড অন ফায়ার’-এ জলবায়ু পরিবর্তন, নারীবাদ ও নারী অধিকারের যোগসূত্র তুলে ধরেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত বইটি নিয়ে লন্ডনের একটি ক্যাফেতে ‘দ্য গার্ডিয়ান’-এর সঙ্গে কথা বলেন তিনি।

জনপ্রিয় টার্গেট

২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, সংক্রমণ–মৃত্যুর রেকর্ড

কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার সামাজিক মূল্য, নারীর জন্য প্রতিবন্ধকতা

প্রকাশ: ১০:৪২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬