ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার বাস্তবায়ন করবে জানিয়ে মাহদী আমিন বলেন, ‘দেশকে আর কেউ যেন তাঁবেদার রাষ্ট্র বানাতে না পারে সে ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ রয়েছে।’

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহদী আমিন।

দুপুর ১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির শীর্ষ নেতারা। প্রায় এক ঘণ্টা চলে এই বৈঠক।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক ঐক্যের জন্য সরকারকেই জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে।’

চলমান সহিংসতা ও আওয়ামী লীগের ফেরার বিষয়ে ভারতের হাত রয়েছে জানিয়ে নাহিদ ইসলাম জানান, এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন।

পরে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ সরকার শতভাগ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বৈঠকে ফ্যাসিবাদ ও জুলাইয়ে প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ইসলামাবাদের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টা ৪০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন।

ঢাকাসহ ৮ জেলায় মোতায়েন ৯৮ প্লাটুন বিজিবি, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড

তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত মজুরি বোর্ড তাদের তৃতীয় সভা শুরু করেছে। আজ সোমবার সকালে সেগুনবাগিচায় সভাটি শুরু হয়। এদিন মালিকপক্ষ তাঁদের মজুরি প্রস্তাব করবেন।

জনপ্রিয় টার্গেট

ভিডিও দেখে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার, কিডনি রোগে আক্রান্ত কিশোরী

এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন

প্রকাশ: ০৪:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬