০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

সেই সঙ্গে গ্রেপ্তার থাকা ৬ আসামিকে আগামী ২২ নভেম্বর হাজির করার নির্দেশ ও পলাতক একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মার্জিনা রায়হান ও সহিদুল ইসলাম সরদার। শুনানিতে এ মামলায় আনা অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর তামিম।

গত ২ নভেম্বর প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে ২৬ অক্টোবর তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ওই প্রতিবেদন যাচাই–বাছাই করে তা ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।

আমু ছাড়া এই মামলায় অন্য যাঁদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে, তাঁরা হলেন—সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ও সাবেক সংসদ সদস্য মির্জা আজম। এদের মধ্যে মির্জা আজম ছাড়া বাকিরা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ ও ১৪–দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল। আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন ও পরামর্শ দিয়েছেন। সাতজনের বিরুদ্ধেই সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির (শীর্ষ নেতৃত্বের দায়) অভিযোগ এনেছে প্রসিকিউশন।

আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী

আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, শ্রমিকদের মজুরিসংক্রান্ত দাবি বিবেচনায় নিয়ে এরই মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড কাজও শুরু করেছে।

শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই অভ্যুত্থানের পর থেকে পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি

২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সাধারণ ছুটির চার দিন এবং নির্বাহী আদেশের ছুটির তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

জনপ্রিয় টার্গেট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তারের পর রিমান্ডে

আমু-শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

প্রকাশ: ০৫:০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬