ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত ‘শ্রমিকের অধিকার, মর্যাদা এবং জাতীয় স্বার্থে গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূর বলেন, ‘দিল্লি বলছে, সামরিক বিমানে শেখ হাসিনাকে নিতে হবে। এটা কি মামার বাড়ির আবদার? শেখ হাসিনা অনুতপ্ত না হয়ে আরও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এবার আওয়ামী লীগ তাদের ফাঁদেই মরবে। আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নেই। একেবারে ফুলস্টপ।’

তিনি আরও বলেন, ‘এই ফ্যাসিস্ট শক্তি জাতীয় শত্রু। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না, তাদের রুখতে নেতা-কর্মীদেরও মাঠে নামতে হবে। জুলাই ঐক্যকে আবার মাঠে নামতে হবে।’

নিজের দায়িত্ব ও স্বার্থের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমার কোনো লোভ-লালসা নেই। প্রতিমন্ত্রী হয়ে আমি কী সুবিধা পাচ্ছি? কোনো কোম্পানি বিশেষ সুবিধা পেয়েছে—এমন প্রমাণ কেউ দিতে পারলে আমি পদত্যাগ করব।’

গার্মেন্টস খাতের স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিরোধী দলে থাকলে শ্রমিকদের পক্ষে অনেক কথা বলা যায়। তারাও একসময় তা বলেছে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। এখন তারা নীতিনির্ধারণের জায়গায় রয়েছে। এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।

নূর বলেন, ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে আলোচনা চলছে। তাই এখন আর আন্দোলনে যাওয়ার প্রয়োজন নেই।

শ্রমিক আন্দোলনে নিহত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে যেসব শ্রমিক মারা গেছেন, তাঁরা পুলিশের গুলিতে মারা যাননি। তাঁদের কারা হত্যা করেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর একটি ভিডিও দেখেছেন উল্লেখ করে তিনি বলেন, ওই ভিডিওতে তাঁকে বাড়িতে আগুন দেওয়ার কথা বলতে দেখা গেছে।

বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়েছে। প্রতিটি উপজেলায় স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো এবং ডায়ালাইসিসের ব্যবস্থা করা হচ্ছে। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার উদাহরণ হিসেবে তিনি একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁকে পদত্যাগ করানোর বিষয়টিও উল্লেখ করেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ন্যূনতম মজুরি বোর্ডের সদস্য বাবুল আখতার বলেন, ‘আমার নিজেরও ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। একদল লোক এসে বলে গেছে ফ্যাক্টরি বন্ধ রাখতে হবে। এরা কারা? আজও গাজীপুরে আন্দোলন হচ্ছে। শ্রমিকেরা যে কখনো নিজেদের গার্মেন্টস ভাঙচুর করতে পারে না।’

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার বলেন, ‘একজন শ্রমিকের পেটে যখন ভাত থাকে না, তখন নীতি-নৈতিকতা তাঁদের মাথায় থাকে না। বর্তমানে পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। এর আগে ২০২৩ সালেও তাঁরা আন্দোলন করেছিল, তখনো আমরা বলেছিলাম মজুরি বৃদ্ধির কথা। এখনো মজুরি বৃদ্ধির কথা বলছি। আমরা গণতান্ত্রিক আন্দোলন করতে চাই, ডিসেম্বরকে কেন্দ্র করে যে তৎপরতা চলছে, সেখানে শ্রমিকদের যেন বিপদে না পড়তে হয় সেটা কাম্য।’

আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান বলেন, ‘শ্রমিকেরা যে ৩২ বা ৪৫ হাজার টাকা যা-ই বলছে তা আসলে কত হতে পারে? যদি আসলেই এত বাড়ে, তাহলে গার্ড, ড্রাইভার সবাই তো গার্মেন্টসে যাবে। আমরাও তো ২৫ হাজার টাকা নির্ধারণে আন্দোলন করেছিলাম, কিন্তু বাস্তবতা বিবেচনায় ১২ হাজার হয়েছিল।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, একটা পরিবারে আনুমানিক কয়জন সদস্য আছে, যে বেতন দেওয়া হবে তাতে তারা স্বাচ্ছন্দ্যে চলতে পারে কি না, আবার দেখতে হবে শিল্পের এই সক্ষমতা আছে কি না এসবও বিবেচনা করতে হবে। যদি সক্ষমতা না থাকে তাহলে শিল্পকে সক্ষম করে তুলতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন।

সশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ

ঢাকায় সদরঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ, মোংলায় দিগরাজ নেভাল বার্থ, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এবং বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট সফরের অংশ হিসেবে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের অনুরোধে হাসিমুখে সেলফি তোলেন।

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশি

নির্দেশনায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথে নিরাপত্তা তল্লাশি বাড়ানোর পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি ও সার্বক্ষণিক টহল জোরদার করতে বলা হয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনেও তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত

আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূর

প্রকাশ: ০৩:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬