ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাকুল প্রীতের প্রিয় মিষ্টি আলুর পায়েস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

সম্প্রতি কুণাল বিজয়করের ‘খানে মে ক্যায়া হ্যায়’ অনুষ্ঠানে নিজের এই বিশেষ পায়েসপ্রীতির কথা ভক্তকুলের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী। সেই পায়েস কী দিয়ে তৈরি এবং খেতে কেমন, তা জানতে মন চাইছে? তাহলে জেনে নিন এখান থেকে—

স্বাস্থ্যসচেতন রাকুল পায়েস তৈরি ও খাওয়ার ধরনে এনেছেন দারুণ এক টুইস্ট। সাধারণত পায়েস বলতে আমরা চাল ও দুধের মিশ্রণ বুঝি। কিন্তু রাকুল তাঁর প্রিয় পায়েসটি খান মিষ্টি আলু দিয়ে তৈরি করে। শীত মৌসুমে সহজলভ্য এই সবজি গ্রেট করে সামান্য ঘিয়ে ভেজে, তার সঙ্গে দুধ, কনডেন্সড মিল্ক এবং কাজু, আমন্ড, পেস্তা ও কিশমিশের মতো প্রচুর ড্রাই ফ্রুটস মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ পায়েস। মিষ্টি আলুর নিজস্ব মিষ্টতা ও আঁশ থাকায় এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি খেতেও সুস্বাদু ও ক্রিমি হয়।

রাকুলের পায়েস খাওয়ার আকর্ষণীয় দিক হলো এর তাপমাত্রা। অনেকেই ধোঁয়া ওঠা গরম পায়েস খেতে ভালোবাসেন। কিন্তু রাকুল প্রীতের পছন্দ ঠিক তার উল্টো। তিনি পায়েস রান্না করার পর তা ঘরের তাপমাত্রায় এনে ফ্রিজে রেখে দেন। পায়েস একদম জমে ঠান্ডা হলে তবেই তিনি তা তৃপ্তি করে খান। তাঁর মতে, ঠান্ডা অবস্থায় মিষ্টি আলুর এই পায়েসের স্বাদ বহুগুণ বেড়ে যায়।

রাকুলের মতে, ফিট থাকার অর্থ পছন্দের খাবার থেকে নিজেকে বঞ্চিত করা নয়; বরং উপকরণে সামান্য পরিবর্তন এনে খাবার স্বাস্থ্যকর করে তোলা। মিষ্টি আলুতে থাকা জটিল শর্করা, আঁশ, পটাশিয়াম এবং বিটা-ক্যারোটিন শরীরের পুষ্টি জোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে মিষ্টি খাওয়ার ইচ্ছাও পূরণ হয়, আবার ফিটনেসেও কোনো ব্যাঘাত ঘটে না। সব মিলিয়ে, রাকুল প্রীত সিংয়ের এই ‘ঠান্ডা মিষ্টি আলুর পায়েস’ খাওয়ার স্টাইল এখন ফুড লাভার এবং ফিটনেস ফ্রিকদের কাছে নতুন এক ট্রেন্ড হয়ে উঠতে যাচ্ছে।

ফুলকপি দিয়েই তৈরি করুন সুস্বাদু স্য়ুপ

ফুলকপি দিয়েই তৈরি করুন সুস্বাদু স্য়ুপ

বাজারে ফুলকপি উঠেছে। রাতে কিন্তু হালকা ঠান্ডাও পড়ছে। এখন থেকেই অনেকে নতুন নতুন স্য়ুপ রান্না শিখছেন, যেন শীতটা সুন্দর করে যাপন করা যায়। নতুন ফুলকপি দিয়েই তৈরি করে ফেলুন স্য়ুপ। জেনে নিন রেসিপি।

অল্প সময়ে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু বেসনের লাড্ডু

উত্তর ভারতের একটি জনপ্রিয় মিষ্টি বেসনের লাড্ডু। এটি ছোলা থেকে তৈরি বেসন, ঘি, গুঁড়ো করা চিনি, এলাচ, কিশমিশ এবং কুচানো বাদাম দিয়ে তৈরি করা হয়। বাড়িতে উৎসব বা অনুষ্ঠান থাকলে নানান ধরনের লাড্ডু খাওয়া হয়। আপনি চাইলে বাড়িতে অল্প সময়ই এই লাড্ডু তৈরি করে ফেলতে পারেন।

ঘরেই তৈরি করুন গ্রিক চিকেন সালাদ

ঘরেই তৈরি করুন গ্রিক চিকেন সালাদ

সতেজ সবজি, মসলাদার চিকেন আর লেবু-অলিভ অয়েলের টকঝাল স্বাদ—সব একসঙ্গে পেতে চাইলে গ্রিক চিকেন সালাদ হতে পারে দারুণ পছন্দ। গ্রিক সালাদ ও চিকেনের স্বাদ থেকে অনুপ্রাণিত এই পদে রয়েছে নরম চিকেনের সঙ্গে টাটকা লেটুস, টমেটো, শসা, ক্যাপসিকাম, অলিভ ও চিজের চমৎকার সমন্বয়। হালকা অথচ পেট ভরা রাখতে এই সালাদ…

জনপ্রিয় টার্গেট

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

রাকুল প্রীতের প্রিয় মিষ্টি আলুর পায়েস

প্রকাশ: ০১:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬