ঝলমলে চুল ও পরিচ্ছন্ন স্ক্যাল্পের জন্য চুল ধোওয়ার কোরিয়ান রহস্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

কোরিয়ান রূপচর্চায় কেবল চুলে শ্যাম্পু দেওয়া কিংবা কন্ডিশনার লাগানোকেই চুল ধোয়া বলা হয় না। সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় স্ক্যাল্পের প্রাকৃতিক সুরক্ষাকবচ বা স্কিন ব্যারিয়ার রক্ষার ওপর। পরিবেশের বায়ুদূষণ, ধুলাবালি, অতিরিক্ত ঘাম ও সেবামের কারণে মাথার ত্বকে যে ময়লা জমে, তা নিয়মিত সঠিকভাবে পরিষ্কার না করলে চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হয়। তাই তাঁরা স্ক্যাল্পের অতিরিক্ত তেল, শুষ্কতা বা সংবেদনশীলতা দূর করে এর আর্দ্রতা ও স্বাভাবিক ভারসাম্য বজায় রাখার ওপর জোর দেন।

সাধারণ উপায়ে শ্যাম্পু করার আগেই স্ক্যাল্প এক্সফোলিয়েট করা হলেও কোরিয়ান পদ্ধতিতে শ্যাম্পু করার পর এক্সফোলিয়েটর বা স্পেশাল স্ক্যাল্প মাস্ক ব্যবহার করা হয়। শ্যাম্পু দিয়ে প্রাথমিক ময়লা পরিষ্কারের পর জটহীন অবস্থায় যখন স্ক্যাল্প একদম প্রস্তুত থাকে, তখন ভালো মানের এক্সফোলিয়েটর বা এনজাইম পিল ব্যবহার করলে তা গভীর থেকে মৃত কোষ ও কেমিক্যালের জমে থাকা অবশিষ্টাংশ পুরোপুরি বের করে দেয়। এর ফলে চুলের গোড়া লিফট হয় ও চুল চিটচিটে না হয়ে বেশ ভলিউমিনাস দেখায়।

চুল পরিষ্কারের ক্ষেত্রে কোরিয়ানদের কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। খুব বেশি গরম পানি স্ক্যাল্পের স্কিন ব্যারিয়ারের ক্ষতি করে বলে তাঁরা সব সময় ইষদুষ্ণ পানি ব্যবহার করেন। এ ছাড়া শ্যাম্পু করার সময় মাথা নিচের দিকে ঝুকিয়ে চুল ধোয়া তাঁদের আরেকটি চমৎকার কৌশল। এর ফলে ঘাড়ে, কানের পেছনের কঠিন অংশগুলোতে ও মাথার পেছনে শ্যাম্পু খুব সহজে পৌঁছে যায় এবং পুরো স্ক্যাল্প নিখুঁতভাবে পরিষ্কার করা সম্ভব হয়।

চুল পরিষ্কার করার সময় তাঁরা কখনোই নখ দিয়ে স্ক্যাল্পে আঁচড় কাটেন না। বরং শ্যাম্পু করার সময় আঙুলের নরম ডগা দিয়ে অথবা সফট সিলিকনের বিশেষ স্ক্যাল্প ব্রাশ ব্যবহার করে বৃত্তাকারে আলতো ম্যাসাজ করেন। এই মৃদু ম্যাসাজ স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বহুলাংশে বাড়িয়ে দেয়, সারা দিনের শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে এবং চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি পৌঁছানো সহজ করে তোলে।

কোরিয়ায় চুলের পরিচর্যা কতটা বৈচিত্র্যময়, তার চমৎকার প্রমাণ মেলে সেখানে সময়ভিত্তিক প্রোডাক্ট ব্যবহারে। যেমন—সকালে নাকি রাতে চুল ধোয়া হচ্ছে, তার ওপর নির্ভর করে আলাদা কেয়ার রুটিন সাজানো হয়। এ ছাড়া বাতাসে থাকা ধুলাবালির দুর্গন্ধ দূর করতে এবং সারা দিন চুল সতেজ ও প্রফুল্ল রাখতে কোরিয়ান নারীদের কাছে রিফ্রেশিং হেয়ার পারফিউম কিংবা স্ক্যাল্প টনিক ব্যবহার দারুণ জনপ্রিয়।

চুলকে ভেতর থেকে দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যোজ্জ্বল ও আকর্ষণীয় রাখতে চাইলে কেবল চটকদার শ্যাম্পুর ওপর নির্ভর করা যথেষ্ট নয়। কোরিয়ানদের মতো প্রতিদিনের চুল ধোয়ার সাধারণ অভ্যাসে সামান্য পরিবর্তন এনে আজ থেকেই স্ক্যাল্পের সঠিক পরিচর্যা শুরু করুন। সঠিক পদ্ধতিতে নিয়মিত যত্ন নিলে আপনার চুলও হয়ে উঠবে গোড়া থেকে সতেজ, ঘন ও প্রাণবন্ত।

ওজন কমানোর ওষুধে কমছে কসমেটিক সার্জারির চাহিদা

ওজন কমানোর ওষুধের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় বিশ্বজুড়ে কসমেটিক সার্জারির বাজারে পরিবর্তন আসছে। অস্ত্রোপচার ছাড়াই ওজন কমানোর সুযোগ তৈরি হওয়ায় লিপোসাকশনসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধক চিকিৎসার চাহিদা কমছে।

সারা দিন মণ্ডপে ঘুরবেন? প্রতিমা দেখার ফাঁকে মেকআপ ঠিক করবেন যেভাবে

পূজার দিনগুলোতে মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দেখার পরিকল্পনা তো রয়েছেই। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা, রোদের উত্তাপ আর ভিড়ের গরমে সাধের মেকআপ গলে যাওয়া বা ছোপ ছোপ হয়ে যাওয়ার সমস্যায় কমবেশি সবাই পড়েন। উৎসবের আনন্দের মাঝে বারবার মেকআপ নষ্ট হলে মনটাই খারাপ হয়ে যায়। অনেক ছবি তো তুলে রাখতে হবে…

হালকা মেকআপের জাদু: জেনে নিন, যেভাবে যত্ন নিলে অল্পেই পাবেন ভালো ফল

উৎসবের এই দিনগুলোতে অনেকে মেকআপের সাহায্যে ত্বকের খামতি ঢাকার চেষ্টা করেন। কিন্তু কৃত্রিম প্রসাধন ছাড়াই যদি আপনার ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে, তবে কেমন হয়? মেকআপের ভারী পরত না চাপিয়েও পূজার দিনগুলোতে আপনার ত্বক প্রাকৃতিকভাবে জেল্লাদার ও সতেজ দেখাবে। এ জন্য কী করবেন, জেনে নিন এখানে…

জনপ্রিয় টার্গেট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

ঝলমলে চুল ও পরিচ্ছন্ন স্ক্যাল্পের জন্য চুল ধোওয়ার কোরিয়ান রহস্য

প্রকাশ: ০৫:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬