ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুকুরের কাছে বড় হয়ে মানুষের সমাজে ফেরা ওকসানা মালয়ার গল্প শুনুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

১৯৮৩ সালে ইউক্রেনের খেরসন অঞ্চলের নোভা ব্লাহোভিশচেঙ্কা গ্রামে জন্ম নেন ওকসানা। তিনি তাঁর শৈশব শুরুর দিনগুলোতে স্বাভাবিক শিশু হিসেবেই বেড়ে উঠছিলেন। কিন্তু চরম দারিদ্র্য আর বাবা-মায়ের অতিরিক্ত মদ্যপানের কারণে পরিবারটিতে নেমে আসে চরম বিশৃঙ্খলা। ‘মায়ের অনেক সন্তান ছিল, আমাদের ঘুমানোর মতো যথেষ্ট বিছানাও ছিল না’—পরবর্তী সময়ে ‘সিক্সটি মিনিটস অস্ট্রেলিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই নিজের শৈশবের বর্ণনা দিয়েছিলেন ওকসানা।

ঘটনাটি ঘটেছিল এক কনকনে শীতের রাতে। মাত্র তিন বছর বয়সে শিশু ওকসানা ঠান্ডার হাত থেকে বাঁচতে ঘর থেকে বেরিয়ে বাড়ির উঠানের কুকুরের ঘরে গিয়ে ঢোকে। নাইডা নামের একটি কুকুরের পাশে আশ্রয় নেওয়া সে রাতটিই বদলে দেয় তাঁর পুরো জীবন। মানুষের ছোঁয়া না পেয়ে ছোট্ট ওকসানা ধীরে ধীরে কুকুরগুলোর আচরণই নকল করতে শুরু করে। চার পায়ে হাঁটা, মাটিতে ঘুমানো, উচ্ছিষ্ট খাবার খাওয়া এবং মানুষের ভাষার বদলে ঘেউ ঘেউ করে ভাব প্রকাশ করা—এভাবেই কেটে যায় প্রায় পাঁচ বছর।

১৯৯১ সালে এক প্রতিবেশীর সঙ্গে কুকুরের মতো আচরণ ও ঘেউ ঘেউ করার পরই প্রশাসন ওকসানার বিষয়টি জানতে পারে। পুলিশ যখন তাঁকে উদ্ধার করতে আসে, তখন কুকুরগুলো তাঁকে পাহারা দিয়ে ঘিরে রেখেছিল। পরে খাবারের লোভ দেখিয়ে কুকুরগুলোকে সরিয়ে ওকসানাকে উদ্ধার করা হয়। ওদেসা অঞ্চলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি কেন্দ্রে তাঁকে ভর্তি করানো হয়। ওডেসা কেয়ার ফ্যাসিলিটির পরিচালক জানান, উদ্ধারের পর তাঁর কথা বলার কোনো ক্ষমতাই ছিল না, তিনি পশুর মতো জিহ্বা দিয়ে পানি পান করতেন। শুরু হয় বছরের পর বছর ধরে চলা কঠিন পুনর্বাসনপ্রক্রিয়া। চিকিৎসকেরা তাঁকে সোজা হয়ে হাঁটতে, কথা বলতে, গৃহস্থালির কাজ করতে এবং মানুষের সঙ্গে মিশতে শেখান।

দীর্ঘ চিকিৎসার পর ওকসানা মানুষের সমাজে ফিরতে সক্ষম হন। তিনি ওদেসা অঞ্চলের একটি বিশেষ প্রতিষ্ঠানে বসবাস এবং স্থানীয় একটি খামারে গরু দোয়ানো ও পশুপালের কাজ শুরু করেন। ২০১৩ সালে ইউক্রেনীয় টিভি শো ‘হোভোরিত ইউক্রেন’-এ অংশ নিয়ে তিনি সবার কাছে অনুরোধ জানান, তাঁকে যেন কেউ আর ডগ গার্ল বা কুকুরের মেয়ে বলে না ডাকে। এই অপমানজনক উপনাম তাঁর মনে গভীর আঘাত দিত। মর্মান্তিক বিষয় হলো, এত কষ্টের পরও পরিবারের প্রতি তাঁর কোনো ক্ষোভ ছিল না। তিনি চাইতেন, তাঁর ভাইয়েরা যেন তাঁকে দেখতে আসেন। তিনি তাঁর মায়ের সঙ্গেও দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি তাঁর জীবনে ভালোবাসার ছোঁয়াও লেগেছিল। জানা যায়, তাঁর একজন বয়ফ্রেন্ডও ছিল।

তবে শৈশবের অবহেলা আর ক্ষত পুরোপুরি মুছে যায়নি ওকসানার। মনোবিজ্ঞানীরা জানিয়েছিলেন, তাঁর জ্ঞানীয় ও সামাজিক বিকাশে স্থায়ী প্রতিবন্ধকতা রয়ে গেছে। ওকসানা নিজেই এক সাক্ষাৎকারে তাঁর ভেতরের নিঃসঙ্গতার কথা প্রকাশ করে বলেছিলেন, যখনই খুব একা লাগে, পুরোনো স্বভাবের টানে তিনি অজান্তেই চার পায়ে ভর দিয়ে নিচে নেমে যান। ওকসানা মালয়ার জীবন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সমাজ ও পরিবারের একটুখানি অবহেলা কীভাবে একটি সুন্দর জীবনকে অন্য এক জগতে নিয়ে যেতে পারে। মানুষের ভিড়ে থেকেও চরম নিঃসঙ্গতার শিকার হওয়া ওকসানার এই গল্প একদিকে যেমন বেদনার, অন্যদিকে তেমনি চরম আত্মিক সংগ্রামেরও এক অনন্য ইতিহাস।

সূত্র: সিক্সটি মিনিটস অস্ট্রেলিয়া, ভিএন এক্সপ্রেস

জেনে নিন, প্রসবের পর বলিউড তারকারা যেভাবে ওজন ঝরিয়েছেন

গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং সন্তান জন্মদানের পর বাড়তি ওজন নিয়ে অনেক মাকে দুশ্চিন্তায় পড়তে হয়। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। পর্দায় নিজেদের ফিট রাখতে এবং সুস্থ থাকতে তাঁরা বেছে নিয়েছেন প্রাকৃতিকভাবে কার্যকরী কিছু উপায়।

সুস্থ ও চাঙা থাকতে নভেম্বরের পাতে যেসব রাখতে পারেন

বাংলা ক্যালেন্ডার কার্তিকের শেষ সময় পার করছে। আর কটা দিন পরই অগ্রহায়ণের শুরু। প্রকৃতিতে এখন হেমন্তের আমেজ। শেষ রাতে আলতো কুয়াশার চাদর আর ভোরের বাতাসে হালকা হিমেল স্পর্শ জানান দিচ্ছে, শীত কড়া নাড়ছে দুয়ারে। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে প্রকৃতির সঙ্গে সঙ্গে বদল আসে আমাদের শরীরেও।

জনপ্রিয় টার্গেট

রংপুরে বাড়ির ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, অন্তঃসত্ত্বা মা আহত

কুকুরের কাছে বড় হয়ে মানুষের সমাজে ফেরা ওকসানা মালয়ার গল্প শুনুন

প্রকাশ: ০৩:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬