ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাজ শেষেও মাথায় ঘুরপাক খায় অসমাপ্ত কাজ? জেনে নিন মুক্তির উপায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০০:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

১৯২৭ সালে রুশ মনোবিজ্ঞানী ব্লুমা জেইগারনিক এক গবেষণায় দেখান, মানুষ সম্পূর্ণ হয়ে যাওয়া কাজের চেয়ে মাঝপথে থেমে থাকা বা অসমাপ্ত কাজগুলো বেশি মনে রাখে। তাঁর তত্ত্বাবধায়ক কার্ট লেউইন একটি ব্যস্ত রেস্তোরাঁয় লক্ষ করেছিলেন, ওয়েটাররা বড় বড় খাবারের অর্ডার বিল পরিশোধ না হওয়া পর্যন্ত নির্ভুলভাবে মনে রাখেন, কিন্তু বিল মিটে গেলেই তা বেমালুম ভুলে যান। জার্মানির বন-রাইন-সিগ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের মনোবিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টিন সাইরেকের মতে, আমাদের মস্তিষ্কের যেকোনো কাজ শেষ করার বা ক্লোজার পাওয়ার একটি সহজাত চাহিদা থাকে। অসমাপ্ত কাজ মস্তিষ্কে সজীব থাকলে পরদিন কাজ শুরু করতে সুবিধা হয় ঠিকই, কিন্তু সপ্তাহান্তে বা ছুটির দিনে এটি তীব্র মানসিক চাপ, ঘুমের ব্যাঘাত এবং অস্থিরতা তৈরি করে।

সময়ভিত্তিক পরিকল্পনা ও তালিকা তৈরি

সব কাজ একসঙ্গে শেষ করতে হবে এমন নয়। অধ্যাপক সাইরেকের পরামর্শ হলো, অসমাপ্ত কাজগুলো একটি কাগজে বা ডায়েরিতে লিখে রাখুন এবং পরদিন কখন কোনটি করবেন, তার একটি স্পষ্ট পরিকল্পনা করুন। মস্তিষ্ককে যখন বোঝানো যায় যে কাজটি লিখে রাখা হয়েছে এবং এটি ভুলে যাওয়ার ভয় নেই, তখন মন সহজে কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারে।

অফিসের পর নোটিফিকেশন বন্ধ রাখা

ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কগনিটিভ সায়েন্সের সহকারী অধ্যাপক জোয়ান ওংচোকোর মতে, ফোনের নোটিফিকেশন আমাদের অবসর সময়েও মস্তিষ্ককে সমস্যার সমাধানে ব্যস্ত রাখে। অফিসের সময় শেষ হলে ই-মেইল বা কাজের ম্যাসেজিং অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখুন। এতে কর্মজীবন ও পারিবারিক জীবনের দ্বন্দ্ব কমে এবং ছুটি বা অবসর সময়টা সত্যিকার অর্থে উপভোগ করা যায়।

একটি কাজ শেষ না করেই আরেকটিতে হাত দিলে মস্তিষ্কে ‘ইনফরমেশন ওভারলোড’ বা তথ্যের অতিরিক্ত চাপ তৈরি হয়। এক কাজ থেকে অন্য কাজে যাওয়ার সময় মস্তিষ্কের বাড়তি শক্তি খরচ হয়। তাই সম্ভব হলে একটি কাজ পুরোপুরি শেষ করে তবেই পরের কাজে হাত দিন। এতে মনের ভেতর জমে থাকা ‘ফাইল’ বন্ধ হয় এবং মানসিক সতেজতা ফিরে আসে।

লম্বা ছুটির আগে সব কাজ শেষ করার চাপ না নিয়ে বরং এমনভাবে গুছিয়ে রাখুন, যেন ছুটি শেষে ফিরে এসে সহজে সেখান থেকে আবার শুরু করা যায়। গবেষণায় দেখা গেছে, ছুটির আগে অসমাপ্ত কাজের জট কম থাকলে ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরে মানসিক প্রশান্তি অনেক বেশি থাকে।

ডোরওয়ে ইফেক্ট বা পরিবেশ পরিবর্তন

গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশনাল সাইকোলজির সহকারী অধ্যাপক অলিভার ওয়েইগেল্টের মতে, কাজ শেষের সংকেত দিতে কিছু ছোট অভ্যাসের চর্চা করা জরুরি। যেমন হোম অফিস করলে কাজ শেষে ল্যাপটপটি অন্য ঘরে সরিয়ে রাখা। পাশের পার্ক বা দোকান থেকে একটু হেঁটে আসা কিংবা শুধু এক ঘর থেকে দরজা পেরিয়ে অন্য ঘরে যাওয়া। মনোবিজ্ঞানে একে ‘ডোরওয়ে ইফেক্ট’ বলা হয়; স্থান পরিবর্তনের ফলে মস্তিষ্ক পুরোনো কাজের স্মৃতি সরিয়ে নতুন পরিবেশের জন্য জায়গা তৈরি করে।

অসমাপ্ত কাজ আমাদের কাজের প্রতি আগ্রহ ধরে রাখতে সাহায্য করে ঠিকই (যাকে মনোবিজ্ঞানে ‘ওভসিয়ানকিনা ইফেক্ট’ বলা হয়), কিন্তু কখন থামতে হবে, তা জানাও জরুরি। প্রতিদিনের ছোট এই অভ্যাসগুলো রপ্ত করতে পারলে কাজ শেষে মনকে ভারমুক্ত রাখা অনেক সহজ হয়ে উঠবে।

আজকের রাশিফল: হাতে টাকা এলেও পকেটে বেশিক্ষণ টিকবে না, আবেগের সিদ্ধান্ত পরে ভোগাবে

প্রেমের ক্ষেত্রে সঙ্গী আজ গোপালগঞ্জের পরিস্থিতির মতোই বেশ উত্তাল ও অস্থির থাকতে পারেন, তাই অযথা তর্কে না জড়িয়ে শান্ত থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে।

খাওয়ার পর কেন হাঁটবেন

খাওয়ার পর কেন হাঁটবেন

বাড়ির বড়রা সব সময় বলেন, ‘খাওয়ার পরে একটু হেঁটে আসো।’ ভরা পেটে খেয়ে উঠেই এই কথা শুনলে অনেকেই বিরক্ত হন বা রেগে যান। কিন্তু রাগার আগে একটু ভেবে দেখুন তো, খাওয়ার পর হাঁটার এই পরামর্শটি কেন সেই নানি-দাদির আমল থেকেই প্রচলিত? আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে, গুরুজনদের এই সহজ অভ্যাসটিই হতে পারে…

শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান

জাপানের সাকাই শহর বিশ্বজুড়ে বিখ্যাত এর নিখুঁত ছুরি তৈরির ঐতিহ্যের জন্য। প্রায় ৬০০ বছর ধরে এই শহরে জাপানি রান্নাঘরের ছুরি তৈরি ও বিক্রি হয়ে আসছে। সামুরাই তলোয়ার তৈরির প্রাচীন কৌশল থেকে অনুপ্রাণিত এই ছুরিগুলো যেমন ধারালো, তেমনি এর পেছনে লুকিয়ে আছে কারিগরদের বংশপরম্পরার শ্রম ও ভালোবাসা।

জনপ্রিয় টার্গেট

পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ জনের নিয়োগ

কাজ শেষেও মাথায় ঘুরপাক খায় অসমাপ্ত কাজ? জেনে নিন মুক্তির উপায়

প্রকাশ: ০৩:০০:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬