আজ শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হওয়া ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ এর প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে অবহিত করা এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

দৈনিক টার্গেট 



























