কলিন্স ইংলিশ ডিকশনারির ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স বিক্রফট বলেন, অভিধানের শব্দ নির্বাচন করতে শুধু ব্যবহারের হার নয়, শব্দের ব্যবহারপ্রবণতা ও ভাষার পরিবর্তনের ধারাও বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা। ‘মগিং’ নির্বাচন প্রমাণ করে, কীভাবে একটি প্রজন্ম ভাষার ওপর নিজেদের ছাপ রেখে যায়।
তিনি বলেন, ‘জেনারেশন জেড ও জেনারেশন আলফা শব্দটিকে গ্রহণ করে মজার স্ল্যাং হিসেবে নতুন অর্থ দিয়েছে। নিজেদের মতো করে ভাষায় এর ব্যবহার প্রতিষ্ঠা করেছে এবং বাকিদের ছাপিয়ে গেছে।’
‘মগিং’ শব্দটি দেখতে অনেকটা ‘মাগিং’-এর মতো হলেও এর অর্থ আলাদা। কাউকে ছিনতাই করা কিংবা অপদস্থ করার সঙ্গে এর সম্পর্ক নেই। বরং শারীরিক সৌন্দর্য, ব্যক্তিত্ব, পোশাক কিংবা পারফরম্যান্সে অন্যকে ছাড়িয়ে যাওয়াকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়। প্রেক্ষাপট অনুযায়ী এটি ঠাট্টা, খোঁচা কিংবা প্রশংসা—তিনভাবেই ব্যবহৃত হতে পারে।
এর আগে ২০২৫ সালে কলিন্সের বর্ষসেরা শব্দ হয়েছিল ‘ভাইব কোডিং’। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সাধারণ ভাষায় নির্দেশনা দিয়ে কম্পিউটার কোড তৈরির প্রক্রিয়াকে বোঝায় শব্দটি।

দৈনিক টার্গেট 



























