ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ইউরোপের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ রাজধানীগুলোর কথা উঠলেই সাধারণত প্যারিস বা ভিয়েনার নাম আগে আসে। কিন্তু ক্যাফের ঘনত্বে সবাইকে পেছনে ফেলে দিয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন। লাইফস্টাইল গবেষণা প্ল্যাটফর্ম ইচনাইট ডটকমের এক গবেষণায় দেখা গেছে, ইউরোপের ৩০টি দেশের রাজধানীর মধ্যে ডাবলিনে প্রতি ১০ লাখ বাসিন্দার বিপরীতে আছে ৪৪১ দশমিক ৫৮টি ক্যাফে। সংখ্যাটি প্যারিসের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি। অর্থাৎ মাত্র ৫ লাখের কিছু বেশি মানুষের এই শহরে ছড়িয়ে আছে প্রায় ২৩২টি ক্যাফে। আর এই ক্যাফেগুলো ডাবলিনবাসীর প্রতিদিনের সামাজিক মেলামেশা ও সাহিত্য-আড্ডার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে।

যুক্তরাজ্যের সমুদ্রতীরবর্তী শহর ব্রাইটনের গল্পটা একটু আলাদা। সেখানে বড় কোনো করপোরেট চেইন শপ নয়, বরং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজস্ব ক্যাফেগুলোই শহরের প্রাণ। ক্যাপিটাল অন টপের এ বছরের ইউকে কফি রিপোর্ট অনুযায়ী, যুক্তরাজ্যের ৩০টি বড় শহরের মধ্যে ব্রাইটনে প্রতি ১ লাখ বাসিন্দার জন্য ৫৭ দশমিক ৭টি স্বতন্ত্র কফি শপ রয়েছে। এর ৭৩ দশমিক ৯ শতাংশই বড় চেইনের বাইরে স্থানীয় বাসিন্দাদের পরিচালিত।

আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে একই চিত্র। ক্ষুদ্র ব্যবসা বিশ্লেষক হোম বেজের এ বছরের তথ্য অনুযায়ী প্রতি লাখে ১১৪ দশমিক ৯টি স্থানীয় কফি শপ নিয়ে শীর্ষে উঠে এসেছে আলাবামার বার্মিংহাম। এর আগে ২০১৯ সালে অ্যাপার্টমেন্ট গাইডের র‍্যাঙ্কিংয়ে ক্যালিফোর্নিয়ার বার্কলে শহরে প্রতি ২ হাজার ৭৩ জনের জন্য একটি করে কফি শপের হিসাব পাওয়া গিয়েছিল। এসব পরিসংখ্যান বলে দেয়, মানুষ এখন যান্ত্রিকতার বাইরে গিয়ে পাড়ার পরিচিত ও নিজস্ব আবহের ক্যাফেগুলোতে বেশি স্বস্তি খুঁজে পায়।

দক্ষিণ কোরিয়ায় কফি শপের বিস্তার রীতিমতো বিস্ময়কর। দেশটির জাতীয় কর সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় নিবন্ধিত কফি ও পানীয়ের দোকান ছিল ৪৫ হাজার ২০৩টি, যা গত সাত বছরে ১১১ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে এর সংখ্যা পৌঁছায় ৯৬ হাজার ৮০টিতে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে এর সংখ্যা ছিল ৯৫ হাজার ৩৩৭টি। অর্থাৎ দেশটিতে গড়ে প্রতি ৫৪০ জনের জন্য একটি করে ক্যাফে রয়েছে। সিউলের মতো ব্যস্ত শহরে কফি শপগুলো কেবল কফি পানের জায়গা নয়; ছোট ফ্ল্যাটের শহরে এগুলো তরুণদের পড়াশোনা, অফিসের কাজ (ক্যাফে ওয়ার্ক) এবং বন্ধুদের সঙ্গে নির্ভার সময় কাটানোর প্রধান ঠিকানা।

একদিকে যেমন নতুন ক্যাফে সংস্কৃতি বাড়ছে, অন্যদিকে পুরোনো কিছু ধারায় আসছে পরিবর্তন। জাপানের ঐতিহ্যবাহী কিসাতেন কফি শপের সংখ্যা ১৯৮১ সালে ছিল প্রায় ১ লাখ ৫৫ হাজার। কিন্তু ২০২১ সালে তা কমে ৫৮ হাজার ৭০০টিতে নেমে আসে। একইভাবে ইতালির ব্যবসায়ী সংগঠন ফিপে-কনফকমার্শিওর হিসাবে, দেশটির পাড়ার কফি বারগুলোর সংখ্যা ২০১৯ সালে প্রায় দেড় লাখ থেকে কমে ২০২৫ সালে ১ লাখ ২৪ হাজার ৯১৭টিতে নেমে আসে। যদিও এসব বারে এখনো প্রতিদিন প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ কফির কাপে চুমুক দেন।

এই পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, কফি সংস্কৃতির রূপান্তর কেবল পানীয়ের পছন্দের ওপর নির্ভর করে না। এর পেছনে কাজ করে স্থানীয় অর্থনীতি, শহরগুলোর কাজের ধরন ও ঐতিহ্যের বিবর্তন। যেখানে তরুণ প্রজন্ম বা স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা নতুন কাজ ও আড্ডার পরিসর খুঁজছেন, সেখানে স্বতন্ত্র ক্যাফে বা দ্রুত বেড়ে ওঠা ক্যাফে সংস্কৃতি জায়গা করে নিচ্ছে। আবার যেখানে ঐতিহ্যবাহী কাঠামো বা বাজারের প্রতিযোগিতা বদলাচ্ছে, সেখানে পুরোনো ঘরানার ক্যাফে বা বারের সংখ্যা কমে যাচ্ছে।

সব মিলিয়ে কফি ঘিরে গড়ে ওঠা এই ক্যাফেগুলো কেবল ব্যবসার হিসাব নয়; এর মাঝে লুকিয়ে আছে সংস্কৃতি ও জীবনযাপনের অনেক কিছু। এই ক্যাফেগুলো এখন প্রতিটি শহরের মানুষের একাকিত্ব কাটানো, কাজের ফাঁকে একটু জিরিয়ে নেওয়া এবং একে অপরের সঙ্গে যুক্ত থাকার জীবন্ত গল্প বলে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, ক্যাপিটাল অন টপ, ইচনাইট ডটকম

বিশেষজ্ঞ নিয়োগ করে বইয়ের তাক সাজাচ্ছেন অতি ধনীরা

বিরল সংস্করণের বই থেকে শুরু করে লাখ ডলারের ব্যক্তিগত সংগ্রহ—বইয়ের তাক সাজানো এখন বিশ্বের অতি ধনীদের কাছে বিলাসিতা ও আভিজাত্যের নতুন প্রতীক হয়ে উঠেছে। নিজেদের বাড়ি, অবকাশযাপনকেন্দ্র কিংবা বিলাসবহুল প্রমোদতরিতে ব্যক্তিগত পাঠাগার গড়ে তুলতে তাঁরা রীতিমতো বিশেষজ্ঞ নিয়োগ করছেন।

৮৬ বছর বয়সী মায়ের জন্য পাহাড়ে সিঁড়ি বানালেন পাঁচ ভাই-বোন

চীনের ঝেজিয়াং প্রদেশের ইউয়েচিং শহরের ইয়াননান গ্রামের পাহাড়ি পথ। খাড়া পাহাড়ের গা বেয়ে এঁকেবেঁকে উঠে গেছে পাথরের তৈরি ৪৩০ ধাপের সিঁড়ি। এই পথে রয়েছে ১১টি বাঁক। পূর্বপুরুষদের ব্যবহৃত পুরোনো পাহাড়ি পথ ধরে ধাপে ধাপে এই সিঁড়ি তৈরি করেছেন হুয়াং ঝুলিয়ান ও তাঁর চার ভাই-বোন। ৮৬ বছর বয়সী মায়ের বাড়ি ফেরার…

এক পরিবারে ৬১ জন চিকিৎসক!

এক পরিবারে ৬১ জন চিকিৎসক!

মালয়েশিয়ায় রাবার বাগানের শ্রমিক হিসেবে জীবন শুরু করেছিলেন লু সিউ চিন ও তাঁর স্বামী। তাঁদের আট ছেলে পরবর্তী সময়ে চিকিৎসক হন। তাঁদের হাত ধরে গড়ে উঠেছে চিকিৎসকদের এক বিশাল পরিবার, যেখানে বিভিন্ন প্রজন্ম মিলিয়ে চিকিৎসকের সংখ্যা ৬১! লু সিউ চিন ১২ নভেম্বর ১০৪ বছর বয়সে মারা গেছেন। ১৬ নভেম্বর মালয়েশিয়ার…

জনপ্রিয় টার্গেট

কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর

প্রকাশ: ০৯:১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬