আলু ৪টি, বড় পেঁয়াজ ১টি, ডিম ৬টি, অলিভ অয়েল প্রয়োজনমতো, লবণ এবং মিষ্টি পাপরিকা পরিমাণমতো।
প্রথমে আলু ও পেঁয়াজ পাতলা করে কেটে নিন। একটি প্যানে পর্যাপ্ত অলিভ অয়েল গরম করে আলু ও পেঁয়াজ দিন। আঁচ কমিয়ে আলু নরম হয়ে আসা পর্যন্ত ধীরে ধীরে রান্না করুন। এরপর আলু ও পেঁয়াজ তেল ঝরিয়ে আলাদা করে রাখুন। এবার অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে লবণ ও পাপরিকা মিশিয়ে নিন। এবার এর সঙ্গে রান্না করা আলু ও পেঁয়াজ দিয়ে আলতোভাবে মিশিয়ে কয়েক মিনিট রেখে দিন। প্যানে অল্প অলিভ অয়েল গরম করে মিশ্রণটি ঢেলে মাঝারি আঁচে ৩-৪ মিনিট রান্না করুন। নিচের অংশ জমে এলে একটি বড় প্লেট প্যানের ওপর রেখে সাবধানে টর্টিলাটি উল্টে নিন। এরপর অন্য পাশটি আবার প্যানে দিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করুন।
টর্টিলা রান্না হয়ে গেলে কিছুক্ষণ রেখে টুকরা করে পরিবেশন করুন। সঙ্গে পাউরুটি, সালাদ বা অন্যান্য হালকা খাবার রাখতে পারেন।
অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়…
দাম্পত্যজীবনে ভালো ঘুম নিশ্চিত করতে একই বিছানায় আলাদা কাঁথা ও কম্বল ব্যবহারই এখন অনেকের আগ্রহের কারণ। এর নাম স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড। এতে স্বামী-স্ত্রী একই বিছানায় থাকেন, কিন্তু প্রত্যেকে নিজের জন্য আলাদা কম্বল বা কাঁথা ব্যবহার করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে…
আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
দৈনিক টার্গেট 


























