ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিবাহবহির্ভূত কেলেঙ্কারিতে ১০ দিনে ৩০ বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন জেনসেন হুয়াং

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

১৯ নভেম্বর ‘ভিএনএক্সপ্রেস’-এ প্রকাশিত ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, ৬৩ বছর বয়সী এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩১ দশমিক ৮ বিলিয়ন ডলারে। এক দিনেই তাঁর সম্পদ কমেছে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার। দৈনিক সম্পদ হারানোর হিসাবে তিনি বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তাঁর চেয়ে বেশি সম্পদ হারিয়েছেন জাপানি ব্যবসায়ী তাকেমিৎসু তাকিজাকি।

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় হুয়াংয়ের অবস্থান এখন ১৪তম। তাঁর ওপরে রয়েছেন ওয়ালমার্টের উত্তরাধিকারী অ্যালিস ওয়ালটন। আর তাঁর ঠিক নিচে রয়েছেন মেক্সিকান ধনকুবের কার্লোস স্লিম হেলু ও তাঁর পরিবার।

৯ নভেম্বর শেয়ারবাজারে লেনদেন শুরুর আগে বিশ্বের অষ্টম ধনী ছিলেন হুয়াং। তখন তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ছিল ১৬২ দশমিক ২ বিলিয়ন ডলার। এর আগের দিনই তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেছিলেন। এর পর থেকে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১৯ শতাংশ কমেছে। কয়েক দিনেই কয়েক বিলিয়ন ডলার করে সম্পদ হারিয়েছেন তিনি। এর মধ্যে সবচেয়ে বড় পতনটি ঘটে ১০ নভেম্বর। সেদিন তাঁর সম্পদের পরিমাণ কমেছিল ৮ দশমিক ৪ বিলিয়ন ডলার।

এনভিডিয়ার ৩ দশমিক ৫ শতাংশের বেশি শেয়ারের মালিক হুয়াং। ফলে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারের দামের ওঠানামার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পদের হিসাবও সরাসরি প্রভাবিত হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসার পর ১৬ নভেম্বর পর্যন্ত এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৮০০ বিলিয়ন ডলার কমে যায়। প্রতিষ্ঠানটির নেতৃত্ব এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

১২ নভেম্বর এনভিডিয়ার প্রেসিডেন্ট, সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন হুয়াং। পদত্যাগের পর প্রথমবারের মতো গত মঙ্গলবার নীরবতা ভাঙেন তিনি। ব্যক্তিগত জীবনের ভুলের কথা স্বীকার করার পাশাপাশি এনভিডিয়ার সিইও পদে ফিরে আসার আগ্রহও প্রকাশ করেন তিনি।

তবে সেদিনই প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক আয়সংক্রান্ত সম্মেলন কলে এনভিডিয়ার চেয়ারম্যান হার্ভি জোন্স তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি জানান, পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে হুয়াংয়ের পদত্যাগ গ্রহণ করেছে; পাশাপাশি স্থায়ী উত্তরসূরি খুঁজে বের করার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হবে।

বৃষ্টির দিনে হাঁচি-সর্দি বাড়ে কেন, কমানোর উপায় কী

স্বাস্থ্যবিষয়ক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টি কিছু মানুষের অ্যালার্জির উপসর্গ কমালেও অন্যদের ক্ষেত্রে তা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে পরাগরেণু, ঘাস, ধুলা ও ছত্রাকের প্রতি অ্যালার্জি থাকলে বৃষ্টির দিনে সমস্যা দেখা দিতে পারে।

ভালো ঘুমের ৬ কারণ জেনে নিন

ভালো ঘুমের ৬ কারণ জেনে নিন

সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়। কিন্তু আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন, যাঁরা মাত্র ৪ থেকে ৬ ঘণ্টা ঘুমিয়ে পরদিন ভোরবেলা দারুণ চনমনে ও কর্মক্ষম থাকেন। বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন দাবি করতেন, তিনি কখনো চার ঘণ্টার বেশি ঘুমাতেন না।

যে হোটেলের দুয়ার খোলে হাতে লেখা চিঠির আবেদনে

এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগ। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ছুটির দিনের নিখুঁত ভ্রমণ পরিকল্পনা—সবই এক ক্লিকে সাজিয়ে দিচ্ছে এআই। কোনো হোটেলে থাকতে চাইলে স্মার্টফোনের স্ক্রিনে কয়েকটা ট্যাপ করলেই বুকিং কনফার্ম। কিন্তু যান্ত্রিক এই দ্রুততার ভিড়ে যদি এমন কোনো জায়গা থাকে, যেখানে যেতে হলে…

জনপ্রিয় টার্গেট

রাজশাহী মহানগর: টাকার বিনিময়ে যুবদলে পদ দেওয়ার অভিযোগ, সভাপতি-সম্পাদকের বাড়ি ঘেরাও

বিবাহবহির্ভূত কেলেঙ্কারিতে ১০ দিনে ৩০ বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন জেনসেন হুয়াং

প্রকাশ: ০৩:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬