সরকারি চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রতিষ্ঠানটির অধীন তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরের জন্য মোট ৭৫টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন গ্রেডে এই নিয়োগে আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ থেকে ২০ গ্রেড পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও ক্যাটালগার পদগুলো ১৩তম গ্রেডভুক্ত, যেখানে বেতন নির্ধারণ করা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এছাড়া ক্যাশিয়ার পদটি ১৪তম গ্রেডে, যার বেতনসীমা ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
অন্যদিকে, ১৬তম গ্রেডে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, গ্যালারি অ্যাটেনডেন্ট, স্টোর কিপারসহ একাধিক পদ। এসব পদের মাসিক বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকার মধ্যে নির্ধারিত। সর্বনিম্ন ২০তম গ্রেডে অফিস সহায়ক, নিরাপত্তাপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদে বেতন দেওয়া হবে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
তোশাখানা ইউনিট ও জাদুঘরের জন্য আলাদাভাবে কিছু বিশেষায়িত পদ যেমন মডেলার, ইলেক্ট্রিশিয়ান ও প্রকাশনা সহকারীও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এই নিয়োগকে আরও বৈচিত্র্যময় করেছে।
প্রার্থীদের বয়স ২০২৬ সালের ১ এপ্রিল তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য রাখা হয়েছে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে এবং ২৮ মে ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে এই নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন স্তরের প্রার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে যারা প্রশাসনিক ও সহায়ক পদে কাজ করতে আগ্রহীরা আবেদন করতে ক্লিক করুন।
দৈনিক টার্গেট 






















