বিমানবাহিনীতে ৩৪২ পদে নিয়োগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

বাংলাদেশ বিমানবাহিনীতে বিভিন্ন ক্যাটাগরির বেসামরিক পদে বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত মোট ৩৪২টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ২২ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশাসনিক, কারিগরি, আইটি, নিরাপত্তা, পরিবহন, অগ্নিনির্বাপণ, অফিস ব্যবস্থাপনা, রান্নাঘর ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিভাগে জনবল নেওয়া হবে। ফলে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য আবেদন করার সুযোগ থাকছে।

যেসব পদে নিয়োগ

নিয়োগ তালিকায় রয়েছে ধর্মীয় শিক্ষক, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, লাইব্রেরিয়ান, গবেষণাগার সহকারী, নকশাকার, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, ওয়্যারলেস ফিটার, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরম্যান, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, ফায়ার ফাইটার এবং বিভিন্ন ট্রেডের মিস্ত্রি ও ট্রেডসম্যান পদ।

এ ছাড়া অফিস সহায়ক, লস্কর, লস্কর এয়ারক্রাফট, মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার, বাবুর্চি, সহকারী বাবুর্চি, মেসওয়েটার, ওয়াশার আপ, মালী, ওয়াচম্যান, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদেও নিয়োগ দেওয়া হবে।

বেতন ও গ্রেড

নিয়োগপ্রাপ্তরা ১৩ থেকে ২০তম গ্রেডের সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১৪,১২০ থেকে ৩৩,৯৭০ টাকা, আর সর্বনিম্ন গ্রেডের বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

বয়সসীমা

প্রার্থীদের বয়স ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

সব আবেদন অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফি

বিভিন্ন পদের জন্য আবেদন ফি আলাদা নির্ধারণ করা হয়েছে।

১ নম্বর পদের জন্য: ১৫০ টাকা

২ থেকে ২০ নম্বর পদের জন্য: ১০০ টাকা

২১ থেকে ৪৫ নম্বর পদের জন্য: ৫০ টাকা

তবে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ সময়সূচি

অনলাইন আবেদন ও ফি জমা শুরু হয়েছে ২ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন ও ফি পরিশোধের শেষ সময় ২২ আগস্ট ২০২৬ বিকেল ৫টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শারীরিক যোগ্যতা এবং অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

বিমানবাহিনীতে ৩৪২ পদে নিয়োগ

প্রকাশ: ০৫:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬