ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

অংশু জানান, লিম্বো হতে যাচ্ছে একটি স্পেস ড্রামা ও কসমিক রোমান্সের গল্প। মহাকাশযাত্রার গল্প। তিনটি দেশে শুটিং করার পরিকল্পনা করা হচ্ছে। সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন ভারতের ‘লাপাতা লেডিস’-খ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা।

পোস্টার শেয়ার করে ফেসবুকে শরিফুল রাজ লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা লিম্বো। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্য রকম এক জগৎ সাথে নিয়ে।’

লিম্বো দিয়ে সাত বছর পর সিনেমা নির্মাণে ফিরছেন তানিম রহমান অংশু। সবশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত সিনেমা ‘ন ডরাই’। সেই সিনেমাতেও অভিনয় করেছেন শরিফুল রাজ। লিম্বোতে তাঁকে চূড়ান্ত করা প্রসঙ্গে অংশু বলেন, ‘ন ডরাই সিনেমার পর থেকেই ইচ্ছা ছিল রাজের সঙ্গে আরেকটি প্রজেক্ট করার। এ নিয়ে আমাদের বেশ কয়েকবার কথাও হয়েছিল। গত পাঁচ-ছয় বছরে ওর অভিনয়ের অনেক উন্নতি হয়েছে। ব্যক্তি হিসেবেও এখন অনেক ম্যাচিওর, পরিণত। লিম্বোর গল্প এবং রাজ যে চরিত্রে অভিনয় করবে, সেই চরিত্র ফুটিয়ে তোলার জন্য আমার কাছে রাজই সবচেয়ে ভালো অপশন ছিল। সে কারণেই তাকে নেওয়া।’

শরিফুল রাজ বলেন, ‘অনেক বছর পর অংশু ভাইয়ের কাজ করছি। বিপ্লব গোস্বামীর মতো চিত্রনাট্যকারের কাজ করাও আনন্দের। এখন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি।’

সিনেমাটির একটি টিজারও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, এক নারীর লাল আঁচল উড়ছে, ব্যাকগ্রাউন্ডে পৃথিবী ছেড়ে মহাকাশের পথে পাড়ি জমাচ্ছে একটি মহাকাশযান। ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘সীমাহীন এই যাত্রায় কে ছেড়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটাকে?’ ক্যাপশন ও দৃশ্যায়ন মিলিয়ে ‘লিম্বো’র গল্পে প্রেম, বিচ্ছেদ আর মহাকাশযাত্রার এক রহস্যময় মেলবন্ধনের ইঙ্গিত পাওয়া যায়।

কেরালা উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের ‘বনলতা সেন’

ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সরকারি অনুদানের সিনেমা ‘বনলতা সেন’। সে সময় প্রত্যাশিত সাড়া না পাওয়া গেলেও এবার ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

শ্রেণিবৈষম্যের গল্প নিয়ে সাড়া ফেলেছে ‘পসিবল লাভ’

আট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন দক্ষিণ কোরীয় প্রখ্যাত নির্মাতা লি ছাং দোং। আর ফিরেই বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। গত অক্টোবরে প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর সম্প্রতি নেটফ্লিক্সে এসেছে তাঁর নির্মিত ‘পসিবল লাভ’।

অকালপ্রয়াত কেইলির শেষ সিনেমায় স্থলাভিষিক্ত তাঁর বোন

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘গডজিলা ভার্সেস কং’-এ জিয়া চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন কেইলি হটলি। কিন্তু গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সেই নিভে যায় এই প্রতিভাবান তরুণীর প্রাণপ্রদীপ।

জনপ্রিয় টার্গেট

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩

রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশু

প্রকাশ: ১০:০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬