ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

ফেসবুকে দেওয়া এক পোস্টে টিংকু লেখেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেধাবী প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু আর নেই। আজ (বৃহস্পতিবার) রাত প্রায় ১২টার দিকে শেষ মুহূর্তে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করার পর সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন।’

দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনি জটিলতার সঙ্গে লড়াই করছিলেন মাতিয়া বানু শুকু। গত বছরের অক্টোবরে তাঁর শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে চলছিল চিকিৎসা। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তাঁর প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। চিকিৎসকেরাও তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা ও নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দা ও চলচ্চিত্রে কাজ করেছেন। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে পেয়েছেন ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মৃত্যুকালে তিনি স্বামী নুরুল আলম আতিক এবং তিন সন্তান—শান্তি, সাধু ও অগ্নিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মধ্যবিত্তের টানাপোড়েন নিয়ে আরটিভির নতুন ধারাবাহিক

মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন, আবেগ আর জীবনের নানা বাস্তবতা নিয়ে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এই ঘর এই সংসার’। শহীদ উন নবীর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকটি আগামী ১ ডিসেম্বর থেকে প্রতি সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হবে।

অ্যালেন স্বপনের নতুন সিজনে নেই মিথিলা, যুক্ত হচ্ছেন প্রভা

২০২২ সালে মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে প্রথম দেখা যায় অ্যালেন স্বপনকে। চরিত্রটি দর্শকপ্রিয়তা পাওয়ায় পরের বছর নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। আবারও এই চরিত্রে বাজিমাত করেন নাসির উদ্দিন খান।

প্রথমবার জুটি হয়ে আসছেন বাসার ও সারিকা

প্রথমবার জুটি হয়ে আসছেন বাসার ও সারিকা

প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও সারিকা সাবাহ। ‘সেলফি’ নামের একটি ওয়েব ফিল্মে একসঙ্গে দেখা যাবে তাঁদের। মুশফিকা মাসুদ পরিচালিত এক ঘণ্টার এই কনটেন্টে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। আগামী ১০ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিনেমাটি।

জনপ্রিয় টার্গেট

যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির কলরেকর্ড ভাইরাল, দুজনের পাল্টাপাল্টি বক্তব্য

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

প্রকাশ: ০১:০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬