ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী তালাক দেওয়ার পরের দিন স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকার ভাড়া বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি এলাকার জলিল ভূঁইয়ার ছেলে সাইফুল ভূঁইয়া রাজমিস্ত্রির কাজ করেন। শহরে কাজ করতে এসে নতুন বাসস্ট্যান্ড এলাকার ৯ নম্বর ব্রিজসংলগ্ন দুই সন্তানের মা বৃষ্টি আক্তারের সঙ্গে প্রেম হয়। এরপর তারা প্রায় পাঁচ মাস আগে বিয়ে করেন। বৃষ্টি তাঁর প্রথম স্বামীর দুই সন্তান নিয়ে দ্বিতীয় স্বামী সাইফুলের সঙ্গে ২ নম্বর শকুনি এলাকার ভাড়া বাসায় থাকতেন। পরবর্তীতে বুধবার (২৫ নভেম্বর) সাইফুলকে তালাক দিয়ে বৃষ্টি সন্তানদের সঙ্গে নিয়ে চলে যান। পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যার পর ঘরের দরজা না খোলায় সবার সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে সাইফুলকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে রাত সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বোন তাসলিমা আক্তার বলেন, ‘আমার ভাই ওর স্ত্রী বৃষ্টির জন্য আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার ওর স্ত্রী ওকে তালাক দিয়ে প্রথম স্বামীর কাছে চলে যায়। এই কষ্টে সাইফুল এই ঘটনা ঘটিয়েছেন। আমরা বৃষ্টির শাস্তির দাবি জানাই।’

মাদারীপুর সদর মডেল থানার এসআই মো. মালমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কানের দুল ছিনতাই করতে বৃদ্ধাকে হত্যা

কানের দুল ছিনতাই করতে বৃদ্ধাকে হত্যা

বৃহস্পতিবার দুপুরে বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় কয়েকজন ব্যক্তি বাড়ির রান্নাঘরে তাঁকে একা পেয়ে কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে রান্নাঘরের পাশে থাকা মুগুর দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রলপাম্পে হামলা-ভাঙচুর

মাদারীপুরে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যায় শহরের পাকদী এলাকায় একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।

সাভারে শ্রমিক আন্দোলনে নিহত সেলিমের পরিবারের পাশে থাকবে প্রশাসন: মাদারীপুরের ডিসি

ঢাকার সাভারে শ্রমিক আন্দোলনে আহত হয়ে ১২ দিন মৃত্যু শয্যায় থাকার পর সেলিম হাওলাদার মারা গেছেন। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুরে। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পরিবার।

জনপ্রিয় টার্গেট

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে, তবে নেভানো যায়নি

স্ত্রী তালাক দেওয়ার পরের দিন স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ১২:৫৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬