তাহমিমা আনামের উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৩৬ বার পঠিত হয়েছে

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, সিরিজটি যৌথভাবে প্রযোজনা করছে ব্রিটিশ-আমেরিকান প্রযোজনা প্রতিষ্ঠান পেসসেটার প্রোডাকশনস এবং কুডোস।

প্রকাশনাজগতের অন্দরমহলের নানা ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে গুড বুকস উপন্যাস। নিউইয়র্কের এক বইয়ের দোকানে কর্মরত রায়া চ্যাটার্জি ও লন্ডনের স্বনামধন্য লিটারারি এজেন্ট প্রু ম্যাকনিলের অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘিরে এগিয়েছে কাহিনি। এই সাক্ষাতের পর রায়ার জীবনে আসে নতুন ক্যারিয়ারের সুযোগ, ফিরতে হয় জন্মশহর লন্ডনে এবং মুখোমুখি হতে হয় ফেলে আসা অতীতের নানা গোপন রহস্যের।

চুক্তির সময় প্রকাশকদের পক্ষ থেকে বইটিকে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ও ‘ইয়েলোফেস’-এর দারুণ এক সংমিশ্রণ হিসেবে উল্লেখ করা হয়। তাঁরা জানান, বই কীভাবে তৈরি হয়, কারা তৈরি করে, ইম্পোস্টার সিনড্রোম এবং বিশেষ করে মা-মেয়ের সম্পর্কের নানা দিক নিখুঁতভাবে ফুটে উঠেছে এই উপন্যাসে। সর্বোপরি এটি মা, মেয়ে ও তাদের পাশে দাঁড়ানো মানুষের এক অসাধারণ গল্প।

উল্লেখ্য, ‘আ গোল্ডেন এজ’ ও ‘দ্য গুড মুসলিম’সহ প্রশংসিত বেঙ্গল ট্রিলজির রচয়িতা তাহমিমা আনাম তাঁর প্রথম উপন্যাসের জন্য কমনওয়েলথ রাইটার্স প্রাইজ এবং পরবর্তী সময়ে মর্যাদাপূর্ণ ও. হেনরি অ্যাওয়ার্ড অর্জন করেন। তাঁর উপন্যাস ‘আপরাইজিং’ অরওয়েল প্রাইজ ফর পলিটিক্যাল ফিকশন-এর সংক্ষিপ্ত তালিকায় ছিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে পড়াশোনা করা ঢাকার মেয়ে তাহমিমা বর্তমানে রয়্যাল সোসাইটি অব লিটারেচারের একজন ফেলো।

ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান

ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান

গতকাল দুপুর ১২টায় চ্যানেল আই স্টুডিওতে দেওয়া হলো ফজলুল হক স্মৃতি পুরস্কার। এ বছর পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক মেজবাউর রহমান সুমন। রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক আবদুর রহমান।

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান। রাজধানীর গুলশানে আয়োজিত ‘পাকিস্তান লাইভস্টাইল এক্সিবিশন’-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এই আয়োজনে বিলাল আব্বাসের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন দর্শকেরা।

ভাঙনের গুঞ্জন নাকচ করে ফারুকী জানালেন নতুন কাজের খবর

শোবিজ অঙ্গনে সরব গুঞ্জন—ভাঙনের মুখে ফারুকী-তিশার সংসার। বেশ কয়েক দিন ধরে অনলাইন কিংবা অফলাইনে উড়ছে এই খবর। গতকাল দেশ-বিদেশের একাধিক গণমাধ্যমে নতুন করে এসেছে খবরটি। তবে কি সত্যিই ভেঙে যাচ্ছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসার!

জনপ্রিয় টার্গেট

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, সাড়ে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

তাহমিমা আনামের উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ

প্রকাশ: ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬