বিয়িং হিউম্যান সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ৩৯ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী রুথ মেডলি। এ ছাড়া সে সময়ের মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা সচিব জোসেফ এ ক্যালিফানো জুনিয়রের চরিত্রে দেখা যাবে ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত তারকা মার্ক রাফ্যালো। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন ডিলান ও’ব্রায়েন, রে ফিশার, রব ডিলানি প্রমুখ।
১৮ মাস বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে হুইলচেয়ারনির্ভর হয়ে পড়েন নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা জুডি হিউম্যান। পরে তিনি হন নিউইয়র্কের প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী শিক্ষক। সিনেমাটির প্রধান উপজীব্য ১৯৭৭ সালে সান ফ্রান্সিসকোতে ঘটা ঐতিহাসিক ২৬ দিনের প্রতিবাদ আন্দোলন। যখন ফেডারেল সরকার ১৯৭৩ সালের পুনর্বাসন আইনের সেকশন ৫০৪ (প্রতিবন্ধীদের প্রতি বৈষম্যবিরোধী বিধান) বাস্তবায়নে টালবাহানা করছিল, তখন জুডির নেতৃত্বে একদল উদ্যমী ব্যক্তি সরকারি ভবন দখল করে অবস্থান নেন।
মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদি সরকারি ভবন দখলের এই ঘটনা পরবর্তী সময়ে প্রতিবন্ধীদের সমান অধিকার আদায়ের পথ সুগম করে। পরিচালক সিয়ান হেডার এই বাস্তব ঘটনাকে অত্যন্ত মানবিক ও বৈপ্লবিক ভঙ্গিমায় পর্দায় তুলে ধরেছেন বিয়িং হিউম্যান সিনেমায়।
গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
টানটান উত্তেজনাপূর্ণ তৃতীয় সিজনের সফল সমাপ্তির পরপরই ‘সাইলো’ ভক্তদের জন্য এল বড় ঘোষণা। বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এই সাড়া জাগানো সিরিজের চতুর্থ সিজনের কাজে হাত দিয়েছে অ্যাপল টিভি। এ সিজন দিয়েই শেষ হবে সাইলোর পথচলা।
দৈনিক টার্গেট 


























