গুরুতর অভিযোগে ‘হুইল অব ফরচুন’ থেকে বাদ পড়লেন থর্নটন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

এর আগে, গত মঙ্গলবার জিমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ওঠায় তাঁকে অনুষ্ঠান থেকে সাময়িকভাবে সরিয়ে রাখা হয়। সংবাদমাধ্যম টিএমজেড জানায়, বিমানে এক সহযাত্রীর তুলে রাখা কিছু ছবি ও স্ক্রিনশটের সূত্র ধরেই এই ঘটনার সূত্রপাত।

গত মে মাসে শার্লট থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইটে জিম থর্নটনের পাশের সিটে বসেছিলেন এক নারী যাত্রী। ওই নারীর দাবি, তিনি জিমের ল্যাপটপে এমন কিছু মেসেজ ও ছবি দেখতে পান, যা পেডোফাইল বা শিশু নির্যাতনকারীদের কোনো চ্যাটরুমের মতো মনে হচ্ছিল। তিনি সঙ্গে সঙ্গে বিমানের কর্মীদের বিষয়টি জানান। বিমানটি অবতরণের পর লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে পুলিশ জিমকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো অপরাধের স্পষ্ট প্রমাণ না পাওয়ায় সে সময় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

তবে অভিযোগের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন জিম থর্নটনের আইনজীবী অ্যালিসন হার্ট। তিনি জানান, দুই বছর আগে আত্মহত্যায় পরিবারের এক সদস্যকে হারানোর পর থেকে জিম মানসিকভাবে ভেঙে পড়া মানুষের সহায়তায় কাজ করছেন। বিভিন্ন চ্যাটরুমে গিয়ে তিনি আত্মহত্যার ঝুঁকিতে থাকা মানুষকে নানাভাবে পরামর্শ দিতেন।

আইনি ব্যবস্থা থেকে রেহাই পেলেও এমন সংবেদনশীল বিতর্কের পর দীর্ঘদিনের এই উপস্থাপককে আর শোতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে সনি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে টানা প্রচারিত হওয়া হুইল অব ফরচুন আমেরিকার পপ কালচার ও টিভি ইতিহাসের অন্যতম সফল শব্দ-ধাঁধার গেম শো। সিবিএস, এবিসি ও এনবিসির মতো চ্যানেলগুলোর পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু ও প্যারামাউন্ট প্লাসে সম্প্রচারিত হয় এটি। ২০১১ সাল থেকে এই শোর মূল ঘোষক বা অ্যানাউন্সার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জিম থর্নটন।

প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক দীপক কুমার মিশ্র। ভক্তদের সুখবর দিয়ে তিনি জানিয়েছেন, সিরিজটির পঞ্চম সিজনের শুটিং শেষে এখন সম্পাদনা চলছে। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই নতুন সিজনটি মুক্তি পেতে পারে।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।

মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনীতে ঢোকার চেষ্টা, ৫ দিনের রিমান্ডে যুবক মহিবুল্লাহ

গুরুতর অভিযোগে ‘হুইল অব ফরচুন’ থেকে বাদ পড়লেন থর্নটন

প্রকাশ: ০৭:৩৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬