ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন টালিউডের মিমি চক্রবর্তী, বর কে?

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বিয়ের আনুষ্ঠানিকতার আগে দক্ষিণ কলকাতায় মিমির নিজস্ব বাসভবনে তাঁদের বাগদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

প্রকাশিত প্রথম ছবিটিতে নবদম্পতির একটি সিলুয়েট (ছায়াচিত্র) পোর্ট্রেট দেখা যায়, যেখানে তাঁরা তাঁদের বিয়ের আংটি প্রদর্শন করছেন। পরবর্তী দুটি ছবিতে বর মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তকে বিয়ের নিবন্ধন পত্রে স্বাক্ষর করতে এবং কনে মিমিকে তাঁর আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা গেছে। শেষ ছবিটিতে ভক্তদের কৌতূহল বাড়িয়ে স্বামীর মুখ আড়াল করে তাঁকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায় অভিনেত্রীকে।

টালিউড সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মিমি এবং সিদ্ধার্থ দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন, তবে মিমি কখনোই জনসমক্ষে এ বিষয়ে মুখ খোলেননি।

মূলত উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তী আগামী ৫ ডিসেম্বর পাহাড়ি শহর কালিম্পংয়ে সিদ্ধার্থ দত্তের সঙ্গে সামাজিক ও প্রথাগত রীতিতে বিয়ের পিঁড়িতে বসবেন। জানা যায়, তিন দিনব্যাপী বিয়ের মূল আনুষ্ঠানিকতা চলবে এবং ৫ ডিসেম্বর তার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

এ ছাড়া অভিনেত্রীর নিজ শহর জলপাইগুড়িতেও একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। চলচ্চিত্র শিল্পের সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে জানা গেছে, আগামী ১১ ডিসেম্বর কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের বন্ধু ও সহকর্মীদের জন্য একটি জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন সাবেক এই সাংসদ।

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের পরিকল্পনায় নির্মিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’-র মাধ্যমে অভিনয় জগতে পরিচিতি পান মিমি চক্রবর্তী। পরবর্তী সময়ে ‘শুধু তোমারই জন্য’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ড্রাকুলা স্যার’, ‘রক্তবীজ’ এবং ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি টালিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

বড় পর্দার পাশাপাশি ‘যাহা বলিব সত্য বলিব’ এবং ‘ডাইনি’-র মতো ওটিটি সিরিজেও প্রশংসিত হয়েছেন তিনি। সবশেষ তাঁকে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পূজার চলচ্চিত্র ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’-তে দেখা গেছে।

সিরিজের পর ‘পঞ্চায়েত’ নিয়ে সিনেমার পরিকল্পনা

ওয়েব সিরিজ থেকে সিনেমায় এসে বড় সাফল্য পেয়েছে ‘মির্জাপুর’। আলোচিত এই সিরিজ তিন সিজন পার করে চলতি বছরই বড় পর্দায় এসেছে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’ নামে। বিশ্বব্যাপী আয় করেছে ৩৪০ কোটি রুপির বেশি। এবার একই পথে হাঁটার পরিকল্পনা করছে ‘পঞ্চায়েত’। প্রাইম ভিডিওর জনপ্রিয় এই কমেডি সিরিজ অবলম্বনে সিনেমা…

নেটফ্লিক্সে আসছে পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ

দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার পর অবশেষে মুক্তির তারিখ পেল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সমেট লো’। ফাওয়াদ খান ও মাহিরা খানের মতো জনপ্রিয় তারকাদের নিয়ে নির্মিত এই রোমান্টিক ড্রামাটি আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে।

শর্ত সাপেক্ষে বায়োপিকে রাজি ববিতা

শর্ত সাপেক্ষে বায়োপিকে রাজি ববিতা

বিশ্ব চলচ্চিত্রের অনেক খ্যাতিমান অভিনয়শিল্পীর জীবন উঠে এসেছে পর্দায়। কিন্তু এখনো বাংলাদেশের কোনো শিল্পীর বায়োপিক নির্মিত হয়নি। এবার নিজের বায়োপিকের বিষয়ে ইতিবাচক সাড়া দিলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তবে বায়োপিক নির্মাণের ক্ষেত্রে জুড়ে দিয়েছেন কিছু শর্ত।

জনপ্রিয় টার্গেট

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

বিয়ে করলেন টালিউডের মিমি চক্রবর্তী, বর কে?

প্রকাশ: ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬