ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেটফ্লিক্সে আসছে পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

পাকিস্তানি নাটক ও সিনেমার ভক্তদের জন্য বড় আকর্ষণ হয়ে এসেছে এই সিরিজের তারকাবহুল কাস্টিং। ফাওয়াদ খান ও মাহিরা খানের পাশাপাশি এর মূল চরিত্রে রয়েছেন সানাম সাঈদ ও আহাদ রাজা মির। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হানিয়া আমির, হামজা আলী আব্বাসি, ইকরা আজিজ, মায়া আলী, বিলাল আশরাফ, খুশহাল খান, নাদিয়া জামিল, ওমায়ের রানা ও সামিনা আহমেদ।

এই সিরিজের মাধ্যমে আবারও পর্দায় জুটি বাঁধছেন ফাওয়াদ খান ও মাহিরা খান। এর আগে ‘হামসফর’ ধারাবাহিক এবং ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ ও ‘নিলোফার’ সিনেমায় তাঁদের রসায়ন দর্শকদের মন ছুঁয়েছিল। পাশাপাশি সানাম সাঈদকেও ফাওয়াদ খানের বিপরীতে দেখা যাবে বলে জানা গেছে।

জনপ্রিয় পাকিস্তানি লেখিকা ফারহাত ইশতিয়াকের ২০১৩ সালে প্রকাশিত একই নামের বেস্টসেলিং উর্দু উপন্যাস অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে। এর আগে তাঁর লেখা গল্পে নির্মিত ‘হামসফর’, ‘বিন রোয়ে’ ও ‘ইয়াকিন কা সফর’সহ প্রায় দেড় ডজন টিভি সিরিজ ও সিনেমা জনপ্রিয় হয়েছে।

জো বাচে হ্যায় সাং সমেট লো সিরিজে তিন প্রজন্ম ও ছয়টি প্রেমের গল্পের মাধ্যমে ভালোবাসা, হারানো, ক্ষমা ও আত্ম-আবিষ্কারের নানা দিক তুলে ধরা হয়েছে। মূল গল্প আবর্তিত হয়েছে হার্ভার্ডের আইন বিভাগের ছাত্র সিকান্দার শাহরিয়ারকে ঘিরে। জীবনের এক বেদনাদায়ক ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে সিকান্দার; নিজেকে গুটিয়ে নেয় সবার কাছ থেকে। পরবর্তী সময়ে ইতালিতে গিয়ে তার পরিচয় হয় লিজা নামের এক প্রতিভাবান শিল্পীর সঙ্গে, যার নিজেরও রয়েছে জটিল অতীত ও মানসিক টানাপোড়েন।

নেটফ্লিক্সের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের তত্ত্বাবধানে সিরিজটি নির্মিত হয়েছে। প্রযোজনা ও পরিচালনা করেছেন মোমিনা দুরাইদ, যিনি এর আগে ‘হামসফর’, ‘জিন্দেগি গুলজার হ্যায়’, ‘দাস্তান’, ‘সুনো চন্দা’সহ প্রায় ৫০টি টিভি সিরিজ প্রযোজনা করেছেন। ২০২৩ সালের আগস্টে সিরিজটির ঘোষণা দেওয়া হয় এবং ২০২৪ সালে পাকিস্তান, যুক্তরাজ্য ও ইতালির রোমসহ বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়।

দুই বছর পর কলকাতা উৎসবে বাংলাদেশের সিনেমা

‘রাজনৈতিক পরিস্থিতি’র কারণ দেখিয়ে পর পর দুই বছর বাংলাদেশের সিনেমা বাদ দিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। শুধু সিনেমা নয়, উৎসবের বিভিন্ন সেশন ও কর্মশালায়ও রাখা হয়নি বাংলাদেশের কোনো অতিথি। সেই অঘোষিত নিষেধাজ্ঞা হয়তো কাটছে এবার।

উপন্যাস থেকে বড় পর্দায় ‘যাপিত জীবন’

উপন্যাস থেকে বড় পর্দায় ‘যাপিত জীবন’

গত সপ্তাহের মতো এ সপ্তাহে দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। আজ থেকে দেখা যাবে সরকারি অনুদানে নির্মিত ‘যাপিত জীবন’। সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে যাপিত জীবন। দেশভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমায়।

জনপ্রিয় টার্গেট

শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, ভাঙচুর ২৮ বাড়ি-দোকান

নেটফ্লিক্সে আসছে পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ

প্রকাশ: ০৮:৪১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬