ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরালা উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের ‘বনলতা সেন’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

কবি জীবনানন্দ দাশের জীবনবোধ ও তাঁর কাব্যজগৎ থেকে অনুপ্রাণিত হয়ে বনলতা সেন সিনেমাটি বানিয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ প্রমুখ।

কেরালা উৎসবে বনলতা সেন নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মতো আমার বনলতা সেনও হয়তো কখনোই তার প্রাপ্য স্বীকৃতি বা কদর পাবে না। তাই এসব নিয়ে আর মাথা ঘামাইনি। কিন্তু এখন যখন দেখি বার্লিন-টরন্টোর মতো আসরে পুরস্কৃত সিনেমা এবং আদুর গোপালকৃষ্ণনের মতো কিংবদন্তির সঙ্গে কেরালার মূল প্রতিযোগিতার ১৪টি আসনের একটিতে বনলতা সেন জায়গা করে নিয়েছে, তখন মনে হয় এটি সিনেমাটির শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার এক বড় স্বীকৃতি। শেষ পর্যন্ত কেরালা উৎসবের মধ্য দিয়ে বনলতা সেনের আন্তর্জাতিক যাত্রা শুরু হলো।’

উল্লেখ্য, আগামী ১১ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে পর্দা উঠবে এই আন্তর্জাতিক উৎসবের, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের আসরের ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগটি বেশ তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশের বনলতা সেন সিনেমাকে লড়তে হবে খ্যাতিমান নির্মাতাদের কাজের সঙ্গে। এই তালিকায় রয়েছে প্রখ্যাত ভারতীয় নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা ‘পদযাত্রা’, বার্লিন উৎসবে জোড়া পুরস্কার জেতা ব্রাজিলীয় নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো মাতানো ফিলিপিনো নির্মাতা লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ইরানি সিনেমা ‘স্ল্যাম্বার’।

অকালপ্রয়াত কেইলির শেষ সিনেমায় স্থলাভিষিক্ত তাঁর বোন

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘গডজিলা ভার্সেস কং’-এ জিয়া চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন কেইলি হটলি। কিন্তু গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সেই নিভে যায় এই প্রতিভাবান তরুণীর প্রাণপ্রদীপ।

শঙ্খর ঈদের সিনেমার জুটি সিয়াম-তুষি

শঙ্খর ঈদের সিনেমার জুটি সিয়াম-তুষি

রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমায় জুটি হয়েছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। প্রথম কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করলেন তাঁরা। গত অক্টোবরে মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যায়। ঘোষণা দেওয়া হয় নতুন তারিখ, আগামী বছর ২৬ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

জনপ্রিয় টার্গেট

স্বাধীনতার পর প্রথম: হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন

কেরালা উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের ‘বনলতা সেন’

প্রকাশ: ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬