০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৬০০ অধ্যাপককে ই-মেইল, অবশেষে সাদের স্বপ্নপূরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

বুটেক্সে পড়াশোনার সময় শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ ছিলেন না সাদ; আবাসিক জীবন, সাংগঠনিক দায়িত্ব ও সহশিক্ষা কার্যক্রম তাঁকে বাস্তব জীবনের নানা পরিস্থিতি মোকাবিলায় দক্ষ করে তুলেছে। বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের সহসভাপতি, ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক, ক্যারিয়ার ক্লাবের ম্যানেজার অব প্রোগ্রাম এবং হাল্ট প্রাইজের অ্যাসোসিয়েট ডিরেক্টর অব কমিউনিকেশন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। যুক্ত ছিলেন টেক্সটাইল-বিষয়ক অনলাইন গণমাধ্যম বুননের কার্যক্রমেও।

এ ছাড়া দীর্ঘদিন ‘টেক্সটাইল টুডে’র উদ্ভাবন শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন। এর মাধ্যমে টেক্সটাইল শিল্প সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়জীবন তাঁর জন্য হয়ে ওঠে পড়াশোনা, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা অর্জনের এক সমন্বিত ক্ষেত্র।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে থাকতে বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করেন সাদ। গবেষণার প্রতি আগ্রহ থেকে চতুর্থ বর্ষে একাডেমিক প্রকল্প, গবেষণাপত্র প্রকাশের কাজ এবং আইইএলটিএস প্রস্তুতি একসঙ্গে চালিয়ে যান। এ সময় কার্বন ন্যানোটিউব নিয়ে তাঁর একটি গবেষণাপত্র স্বনামধন্য কিউ১ জার্নালে প্রকাশিত হয়। আইইএলটিএস পরীক্ষায় অর্জন করেন ৭.৫ ব্যান্ড স্কোর। পরবর্তী সময়ে বিদেশে উচ্চশিক্ষার আবেদনে এসব অভিজ্ঞতা তাঁর প্রোফাইলকে সমৃদ্ধ করে।

অবশেষে ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপিতে পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে সম্পূর্ণ অর্থায়নে পিএইচডির সুযোগ পান তিনি। গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের সুযোগও মিলেছে তাঁর।

শুধু সিজিপিএ নয়, গবেষণাও জরুরি

সাদের মতে, বিদেশে পূর্ণ অর্থায়নে পিএইচডির সুযোগ পেতে শুধু সিজিপিএ কিংবা আইইএলটিএস স্কোর যথেষ্ট নয়। গবেষণার অভিজ্ঞতা, মানসম্মত গবেষণাপত্র, শক্তিশালী স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) এবং ভালো রেকমেন্ডেশন লেটারও প্রয়োজন। যে অধ্যাপকের অধীনে গবেষণা করতে আগ্রহী, তাঁর গবেষণার ক্ষেত্র সম্পর্কে আগে থেকে ধারণা নেওয়া উচিত।

তাঁর বিভাগে আবেদনের জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তিনটি রেকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অব পারপাস এবং আইইএলটিএস বা টোফেল স্কোর প্রয়োজন হয়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ নিয়ম অনুযায়ী, সরাসরি স্নাতক থেকে পিএইচডিতে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ২.৭৫ এবং আইইএলটিএস স্কোর ৬.০ থাকতে হয়।

সাদের এই পথচলায় পরিবারের মানসিক সমর্থন ও শিক্ষকদের দিকনির্দেশনা ছিল বড় প্রেরণা। দীর্ঘ আবেদনপ্রক্রিয়া, প্রত্যাখ্যান এবং অর্থায়নের অনিশ্চয়তা সামলেও তিনি লক্ষ্যে অবিচল থেকেছেন।

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী টেক্সটাইল শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর পরামর্শ, শেষ বর্ষের আগেই গবেষণার সঙ্গে যুক্ত হওয়া এবং মানসম্মত গবেষণাপত্র প্রকাশের চেষ্টা করা। পাশাপাশি ভালো সিজিপিএ বজায় রাখা, ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানো এবং আইইএলটিএসে ৭.০ বা তার বেশি স্কোরের লক্ষ্য রাখা উচিত।

ছয় শতাধিক ই-মেইল, দীর্ঘ অপেক্ষা এবং নানা অনিশ্চয়তা পেরিয়ে সাদের এই অর্জন প্রমাণ করে, সঠিক প্রস্তুতি, ধৈর্য ও নিরবচ্ছিন্ন চেষ্টা থাকলে স্বপ্নের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডেটাবেইস তৈরির আহ্বান ব্যারিস্টার জিল্লুর রহমানের

মাদক নিয়ন্ত্রণে শুধু অভিযান বা বাহক-খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। মূল সরবরাহকারী, অর্থের জোগানদাতা ও নেপথ্যের প্রভাবশালী চক্রকে আইনের আওতায় আনতে হবে। অপরাধীদের দ্রুত শনাক্তে একটি সমন্বিত কেন্দ্রীয় ডেটাবেজ তৈরির প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন…

ইউআইইউর সহযোগিতায় রোবো ফেস্ট অনুষ্ঠিত

ইউআইইউর সহযোগিতায় রোবো ফেস্ট অনুষ্ঠিত

রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রোগ্রামিংয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সহযোগিতায় জামালপুরে দিনব্যাপী ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের উদ্যোগে ছিল প্রতিষ্ঠানটির…

বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

আনন্দ র‍্যালি, চারুকলা প্রদর্শনী ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হচ্ছে। স্কুল থেকে কলেজ এবং কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপ নেওয়া প্রতিষ্ঠানটি সফলতার ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ করল।

জনপ্রিয় টার্গেট

বামনায় সাবেক ছাত্রলীগ নেতা রাজিব গ্রেপ্তার

৬০০ অধ্যাপককে ই-মেইল, অবশেষে সাদের স্বপ্নপূরণ

প্রকাশ: ১০:১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬