০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন জিপিএধারীরা পাবেন ল্যাপটপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

জাতীয় সংসদে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানান শিক্ষাসচিব আবদুল খালেক। বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে শিক্ষাসচিব এ কথা জানান। গতকাল রোববারের বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী সংশোধনীসহ অনুমোদন ও নিশ্চিত করা হয়।

কার্যবিবরণী সূত্রে জানা গেছে, শিক্ষাসচিব বৈঠকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ২০২৬ সালে গোল্ডেন জিপিএ অর্জনকারী প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ল্যাপটপ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৬ সালে এসএসসি ও সমমানে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি সেলিম ভূঁইয়া সাংবাদিকদের জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই ছাপানো ও মুদ্রণ সংক্রান্ত কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি। এ জন্য একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে সংসদীয় কমিটি। প্রয়োজনে একাধিক তদন্ত কমিটি গঠন করে সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। এনসিটিবির বিষয়টি তাঁরা তদন্ত করবেনই। তদন্ত শেষে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার পাশাপাশি সংসদের স্পিকারের কাছেও সুপারিশ দেওয়া হবে।

কমিটির সভাপতি বলেন, নতুন শিক্ষাবর্ষের বই বিতরণে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, তারা কোনো আতঙ্ক সৃষ্টি করতে চান না। তবে ফ্যাসিস্ট দোসর যারা এখনো মুদ্রণ শিল্পকে কুক্ষিগত করে রেখেছে সেটার প্রতিকার চান। প্রয়োজনে তদন্ত শেষে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়া হবে।

বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পেতে আবেদন করা শিক্ষকদের ভোগান্তি কমানোর বিষয়েও আলোচনা হয় বৈঠকে। কমিটির সভাপতি জানান, এ খাতে ১ হাজার ৬০০ কোটি টাকার বেশি অর্থ রয়েছে। আবেদনকারীদের মধ্যে যাঁদের পাওনা পরিশোধ করা সম্ভব, তাঁদের দ্রুত অর্থ দেওয়ার সুপারিশ করা হয়েছে। দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষক এবং হজে যেতে ইচ্ছুক শিক্ষকদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির কথাও বলা হয়েছে।

কমিটির সভাপতি জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছে কমিটি। শিক্ষকদের হয়রানির কারণ হতে পারে, এমন বিতর্কিত বিধান না রাখার বিষয়েও সতর্ক করা হয়েছে। এ ছাড়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত, শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো এবং নতুন করে শিক্ষক নিয়োগে জটিলতার বিষয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ-সুপার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিষয়ে কমিটিকে অবহিত করা হয় এবং চলমান নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে মর্মে কমিটিকে অবহিত করা হয়।

কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, তাহসিনা রুশদীর, সেলিমুজ্জামান মোল্যা, জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মুজিবুর রহমান এবং আতিকুর রহমান মোজাহিদ।

এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবন্ধ যেভাবে লিখবেন

পড়াশোনা ও লেখালেখিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন পরিচিত একটি হাতিয়ার। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের ক্ষেত্রে এআই ব্যবহারের গ্রহণযোগ্য সীমা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন রয়েছে। এআইয়ের সহায়তা কতটুকু নেওয়া যাবে এবং কোন পর্যায়ে তা নিজের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে ভুল তথ্য উপস্থাপনের শামিল হবে?

পরীক্ষায় ভালো ফল আত্মবিশ্বাস বাড়ায়

পরীক্ষায় ভালো ফল আত্মবিশ্বাস বাড়ায়

বিশ্ববিদ্যালয়জীবনে ভালো ফল একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ায়। উচ্চশিক্ষা, বৃত্তি, গবেষণা কিংবা কর্মজীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও ভালো একাডেমিক ফল সহায়ক ভূমিকা রাখে। তবে ভালো ফল করতে হলে প্রয়োজন পরিকল্পিত প্রস্তুতি, নিয়মিত পড়াশোনা এবং কিছু কৌশল অনুসরণ।

৬০০ অধ্যাপককে ই-মেইল, অবশেষে সাদের স্বপ্নপূরণ

স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেওয়ার। সেই স্বপ্নপূরণে একে একে ই-মেইল করেছেন ছয় শতাধিক অধ্যাপককে। অপেক্ষা করেছেন, হয়েছেন প্রত্যাখ্যানও। তবু হাল ছাড়েননি। অবশেষে ধৈর্য ও অধ্যবসায়ের ফল পেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের…

জনপ্রিয় টার্গেট

গোল্ডেন জিপিএধারীরা পাবেন ল্যাপটপ

প্রকাশ: ০৬:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬