সম্প্রতি লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘উইমেন ইন লিডারশিপ ইন এডুকেশন’ ক্যাটাগরিতে তিনি এই সম্মাননা পান। কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড বিশ্বজুড়ে নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও পেশাগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। কমনওয়েলথভুক্ত দেশগুলোর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা তাঁর এই অর্জন উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উৎসর্গ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই অর্জন ও পুরস্কার আমার শিক্ষার্থী এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের সব প্রিয় সহকর্মীকে উৎসর্গ করতে চাই।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই অর্জন উত্তরা বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিকভাবে সংযুক্ত উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্বের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ধারাবাহিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার এই অর্জনে উত্তরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে মানসম্মত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করে আগামী প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৯ মাস মেয়াদি ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস (পিজিডি-জিবি)’ কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ কোর্সে নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন…
হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প শুরু হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে। কিন্তু চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র ১০ দশমিক ১৪ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ…
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব শ্রেণির শিক্ষার্থী, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। অসুস্থতা বা বিভিন্ন কারণে কোনো শিক্ষার্থী মিড পরীক্ষা দিতে না পারলে শিক্ষক বা বিভাগের পরামর্শে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যেত। প্রশাসনের
দৈনিক টার্গেট 

























