ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এই তো সেদিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের চার বছরের পথচলা ছিল পড়াশোনা, পরিশ্রম ও বিচিত্র অভিজ্ঞতায় ভরা। সংবিধান, দণ্ডবিধি, দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, চুক্তি আইনসহ নানা জটিল বিষয় আয়ত্ত করতে হয়েছে তাঁদের। ছিল মামলার নজির বিশ্লেষণ, উপস্থাপনা, মৌখিক পরীক্ষা, পরীক্ষার প্রস্তুতি। কখনো নির্ঘুম রাত, কখনো বন্ধুর নোট ভাগাভাগি করে পড়া। এমন ছোট ছোট মুহূর্তেই দৃঢ় হয়েছে ব্যাচের বন্ধন।

ব্যাচের ছেলে শ্রেণিপ্রতিনিধি তানভীর হক বলেন, ‘এই ব্যাচের প্রতিটি মানুষ আলাদা একেকটি গল্প। সবার কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, সেটিই আমার সবচেয়ে বড় অর্জন। চাই, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েও আমাদের বন্ধন অটুট থাকুক।’

মেয়ে শ্রেণিপ্রতিনিধি তিথির কণ্ঠেও বিদায়ের সুর। তিনি বলেন, ‘চেনা মানুষগুলোকে আর প্রতিদিন একই শ্রেণিকক্ষে দেখতে পাব না। সবাই নিজ নিজ গন্তব্যে ছড়িয়ে পড়বে। তবে চার বছরের স্মৃতি কখনো মুছে যাবে না।’

শিক্ষার্থী সাকিবুল ইসলামের কথায়, ‘যে সহপাঠী একসময় বেঞ্চের সঙ্গী ছিল, সে-ই হয়ে ওঠে বিপদের দিনের নির্ভরতার জায়গা।’

চার বছরের চেনা অধ্যায় পেছনে ফেলে এবার নতুন জীবনের পথে হাঁটবেন তাঁরা। কারও গন্তব্য আদালত, কারও বিচারকের এজলাস। কেউ বেছে নেবেন আইন পেশার অন্য কোনো ক্ষেত্র। সময়ের স্রোতে পথ আলাদা হবে, বদলে যাবে পরিচিত দিনযাপন। তবু স্মৃতির ঠিকানা থেকে যাবে একই জায়গায়।

১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে ক্লাস ও পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতি-সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১০ নভেম্বরের রুটিনমাফিক কার্যক্রমে কোনো…

বেরোবিতে আন্তর্জাতিকবিষয়ক দপ্তর উদ্বোধন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নবপ্রতিষ্ঠিত ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ উদ্বোধন করেছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প, জনবল সংকট নিরসন ও শিক্ষকদের উচ্চশিক্ষার সুযোগ নিয়ে কথা বলেন তিনি…

ডুয়েটে রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরের উদ্যোগে রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রিয় টার্গেট

এই তো সেদিন

প্রকাশ: ০৮:৪৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬