ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক হ্যাকাথনে চ্যাম্পিয়ন এইউএসটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

৪ থেকে ৬ নভেম্বর ম্যানিলার বিখ্যাত এশিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (এআইএম) এই আন্তর্জাতিক হ্যাকাথনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে এশিয়া-প্যাসিফিক ১৫টি দেশ ও অঞ্চল থেকে ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জমা পড়া ১৬২টি অ্যাপ্লিকেশন থেকে চূড়ান্ত পর্বের জন্য ম্যানিলায় জায়গা করে নেয় ১০টি দেশ ও অঞ্চলের মাত্র ১২টি ফাইনালিস্ট টিম। আর সেই ১২টি দলের তীব্র লড়াই শেষে চ্যাম্পিয়ন ট্রফিটি নিজেদের করে নেয় এইউএসটি শিক্ষার্থীদের দল। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া প্রতিটি সদস্যকে আয়োজকদের পক্ষ থেকে ৮০০ মার্কিন ডলারের ভ্রমণ অনুদানও দেওয়া হয়।

‘৪বাইট্স’ দলটির জয়ের পেছনে ছিল প্রচণ্ড ত্যাগ ও অদম্য ইচ্ছাশক্তি। পূর্ণ প্রস্তুতি নিয়ে দলটি ম্যানিলায় যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। তখনই দেশে তাদের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। একদিকে পরীক্ষা, অন্যদিকে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ। এমন কঠিন মুহূর্তে পুরো ব্যাচের সহপাঠী ও শিক্ষকেরা তাঁদের পাশে এসে দাঁড়ান। তাঁদের সুবিধার জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। দলগত দক্ষতা ভাগ করে জামিলা মোহাম্মদ প্রোডাক্ট লিড ও মডেল, হুমায়রা ডেটা, অস্মিতা পলিসি ও সিদ্ধান্ত কাঠামো এবং মুফি আল দোসারী ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়ে দিনরাত এক করে কাজ সম্পন্ন করেন।

দেশে লাখো ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী রয়েছেন। তাঁরা নিয়মিত ব্যবসা করছেন, পণ্য কেনাবেচা ও বাকি পরিশোধ করছেন। কিন্তু তাঁদের এই লেনদেনের বড় অংশই থাকে হাতে লেখা রসিদ বা ছেঁড়া কাগজে। কোনো আনুষ্ঠানিক ব্যাংকিং বা ক্রেডিট হিস্ট্রি না থাকায় তাঁরা যখন ঋণের আবেদন করেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো তাঁদের ঋণযোগ্যতা মূল্যায়ন করতে পারে না। এই বাস্তব সমস্যাটি দূর করতে ‘৪বাইট্স’ দলটির তৈরি প্রকল্পের নাম ‘ক্রেডলেন্স’। এটি একটি বিশেষ ‘এআই-সহায়ক ক্রেডিট ডিসিশন সাপোর্ট প্ল্যাটফর্ম’। দেশের শীর্ষস্থানীয় বিটুবি কমার্স প্ল্যাটফর্ম ‘শপআপ’-এর বাস্তব কর্মপদ্ধতি ও ফিডব্যাকের ওপর ভিত্তি করে এই প্রোটোটাইপটি তৈরি করা হয়। এটি ক্ষুদ্র ব্যবসায়ীদের কেনাকাটা, ডেলিভারি ও চালানের ডেটা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে একটি নির্ভরযোগ্য ক্রেডিট স্কোর এবং ঋণের পরিধি নির্ধারণ করতে পারে।

প্রতিযোগিতার বিচারকদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এই প্রকল্পের নৈতিক ও মানবিক দিকটি। সাধারণত এআই বা ওসিআর প্রযুক্তি দিয়ে হাতে লেখা রসিদের ছবি পড়ার সময় অস্পষ্ট হাতের লেখা বা সংখ্যার ভুল হওয়ার ঝুঁকি থাকে। তবে ক্রেডলেন্সে অন্ধভাবে এআইয়ের ওপর ভরসা না করে একটি যাচাইপ্রক্রিয়া রাখা হয়েছে। এতে রয়েছে একটি ‘রেকর্ডস ডেস্ক’, যা কোনো অস্পষ্ট তথ্যকে নিজে থেকে অনুমান না করে মূল রসিদের সঙ্গে যাচাই করে। একই সঙ্গে ‘মার্চেন্ট প্রোফাইল’-এর মাধ্যমে ব্যবসায়ীরা নিজেরাই তাঁদের সমস্ত তথ্য দেখতে পারেন এবং কোনো ভুল থাকলে তা সংশোধনের আবেদন করতে পারেন। বিচারকদের সামনে শুধু উন্নত প্রযুক্তি প্রদর্শন না করে, এর সীমাবদ্ধতা এবং প্রান্তিক মানুষের অধিকারের বিষয়টিকে যেভাবে এই দল তুলে ধরেছে, সেটিই ছিল এই হ্যাকাথনের মূল ‘টার্নিং পয়েন্ট’।

কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি), সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং দ্য ইউনিভার্সিটি অব মেলবোর্নের মতো বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী দলকে পেছনে ফেলে মঞ্চে দেশের নাম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। সে সময় পুরো মিলনায়তন করতালি আর উল্লাসে ফেটে পড়ে। বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দলের সদস্য অস্মিতা গুহঠাকুরতা বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। আমরা শুধু চারজনের প্রচেষ্টায় নয়, আমাদের শিক্ষক, সহপাঠী ও পরিবারের সমন্বয়ে গড়া একটি বৃহত্তর পরিবারের সমর্থন নিয়ে এই যাত্রা সফল করেছি।’

বর্তমানে প্রকল্পটি কৃত্রিম বা সিনথেটিক ডেটার ওপর ভিত্তি করে কাজ করলেও, ‘৪বাইট্স’-এর তরুণেরা একে শুধু একটি হ্যাকাথন প্রকল্প হিসেবে আটকে রাখতে চান না। তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো শপআপের ক্রেডিট কর্মকর্তাদের সঙ্গে মাঠপর্যায়ে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা।

এই তো সেদিন

এই তো সেদিন

এই তো সেদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথম পা রাখা। চোখে স্বপ্ন, মনে কৌতূহল। চারপাশের সবকিছুই ছিল নতুন। অথচ দেখতে দেখতে পেরিয়ে গেছে চারটি বছর। এবার বিদায়ের পালা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা আয়োজন করেছেন র‍্যাগ ডে।

ইবিতে ভর্তি জালিয়াতি: অভিযুক্ত শিক্ষার্থী ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

প্রতারণার মাধ্যমে ভর্তি হওয়ার অভিযোগে শিক্ষার্থী শামিমা আক্তার, তাঁর স্বামী ও ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন এবং এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ইংরেজি বিভাগের উপ-রেজিস্ট্রার ইসরত জাহান

১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে ক্লাস ও পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতি-সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১০ নভেম্বরের রুটিনমাফিক কার্যক্রমে কোনো…

জনপ্রিয় টার্গেট

স্বাধীনতার পর প্রথম: হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন

আন্তর্জাতিক হ্যাকাথনে চ্যাম্পিয়ন এইউএসটি

প্রকাশ: ১০:১৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬