ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে দীর্ঘদিন পড়া মনে রাখবেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

কোনো বিষয় মুখস্থ করা সহজ হলেও দীর্ঘদিন মনে রাখা কঠিন। তাই শুধু মুখস্থ করার ওপর নির্ভর করলে চলবে না; বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। বুঝে পড়লে তা মনে রাখা সহজ হয়। শিক্ষার্থীদের জন্য পড়া মনে রাখার কয়েকটি কার্যকর কৌশল তুলে ধরা হলো। এসব কৌশল অনুসরণ করলে পড়া মনে রাখা সহজ হবে এবং পরীক্ষায়ও প্রত্যাশিত ফল অর্জনে সহায়ক হবে।

১. নিয়মিত অনুশীলন করুন: পঠিত বিষয় বারবার চর্চা করতে হবে। মনে আছে ভেবে কোনো বিষয় অবহেলা করা যাবে না।

২. শব্দ করে পড়ুন: শুধু মনে মনে পড়ার পরিবর্তে সম্ভব হলে শব্দ করে পড়ুন। এতে মনোযোগ ধরে রাখতে সুবিধা হয়।

৩. আলোচনা ও পর্যালোচনা করুন: পঠিত বিষয় নিয়ে অন্যের সঙ্গে আলোচনা করুন। এতে নিজের বোঝাপড়া আরও পরিষ্কার ও সুদৃঢ় হবে।

৪. পড়ার পরিধি বাড়ান: অল্পস্বল্প পড়ে থেমে গেলে চলবে না। জানার আগ্রহ নিয়ে বেশি পড়তে হবে। এতে জ্ঞানের পরিধি বাড়বে।

৫. বুঝে পড়ুন: না বুঝে কোনো বিষয় মুখস্থ করা উচিত নয়। প্রথমে বিষয়টির মূল ধারণা ও ধারাবাহিকতা বুঝে নিতে হবে।

৬. মিল খুঁজে বের করুন: পড়ার বিষয়ের সঙ্গে পরিচিত বা সাদৃশ্যপূর্ণ অন্য বিষয়ের মিল খুঁজে বের করুন। এতে নতুন তথ্য মনে রাখা সহজ হয়।

৭. ছোট ছোট ভাগে পড়ুন: কোনো অধ্যায়ে তথ্যের আধিক্য থাকলে সেটিকে ছোট ছোট ভাগে ভাগ করে বিভিন্ন সময়ে পড়ুন।

৮. আগ্রহ নিয়ে পড়ুন: যেসব বিষয় ভালো লাগে, সেগুলো বারবার পড়ুন। আগ্রহ নিয়ে পড়লে শেখা সহজ হয়।

৯. কল্পনা করে পড়ুন: পঠিত বিষয়টি মনে মনে কল্পনা করুন; বিশেষ করে ইতিহাস, বিজ্ঞান ও ভূগোলের বিষয়গুলো ছবি বা দৃশ্যের মতো কল্পনা করলে মনে রাখা সহজ হয়।

১০. বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে পড়ুন: পড়ার বিষয়ের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক খুঁজে বের করুন। বাস্তব উদাহরণের সঙ্গে মিলিয়ে পড়লে বিষয়টি দীর্ঘদিন মনে থাকে।

১১. উপযুক্ত পরিবেশে পড়ুন: নিজের সুবিধামতো পরিবেশ ও অবস্থানে বসে পড়ুন। পড়ার জায়গায় অতিরিক্ত শব্দ বা মনোযোগে ব্যাঘাত ঘটায়—এমন কিছু থাকা উচিত নয়।

১২. মাঝেমধ্যে বিরতি নিন: একনাগাড়ে অনেকক্ষণ পড়া ঠিক নয়। পড়ার ফাঁকে বিরতি নিন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন বা বিশ্রাম নিন। এরপর আবার পড়তে বসুন।

১৩. নিজের ভাষায় মনে করার চেষ্টা করুন: পড়া শেষ করে বই বন্ধ রাখুন এবং নিজের ভাষায় বিষয়টি মনে করার চেষ্টা করুন। এতে কোন অংশ মনে আছে আর কোন অংশ আবার পড়া প্রয়োজন, তা বুঝতে পারবেন।

১৪. গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখুন: পড়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিজের হাতে লিখে রাখুন। ছোট নোট, ছক বা তালিকা তৈরি করলে পরবর্তী সময়ে দ্রুত বিষয়গুলো ঝালিয়ে নেওয়া যায়।

১৫. নির্দিষ্ট বিরতিতে পুনরাবৃত্তি করুন: পড়ার পর নির্দিষ্ট বিরতিতে বিষয়টি আবার ঝালিয়ে নিন। একবার পড়ে দীর্ঘদিন ফেলে রাখলে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে।

১৬. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন: স্মৃতিশক্তি ধরে রাখতে পর্যাপ্ত ঘুম জরুরি। রাত জেগে পড়ার চেয়ে নিয়মিত পড়াশোনা এবং পর্যাপ্ত ঘুম বেশি সহায়ক।

১৭. পড়ার প্রতি আগ্রহ তৈরি করুন: কেন পড়ছেন, কী শিখছেন এবং অর্জিত জ্ঞান ভবিষ্যতে কী কাজে লাগবে, তা বোঝার চেষ্টা করুন। এতে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে।

সবশেষে মনে রাখতে হবে, পড়াশোনার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়; বরং শেখা বিষয়কে নিজের জ্ঞানের অংশ করে তোলা। বুঝে পড়া, নিয়মিত অনুশীলন এবং সময়মতো পুনরাবৃত্তিই পড়া দীর্ঘদিন মনে রাখার অন্যতম চাবিকাঠি।

ইউজিসির সিদ্ধান্ত বাতিল, নিজস্ব আইন মেনে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে ৯ নভেম্বর নেওয়া সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আইন, বিধিবিধান ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। অর্থাৎ, ভর্তি পরীক্ষা

সিঙ্গাপুরের উন্নয়ন থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে: ইউআইইউ সেমিনারে বক্তারা

সিঙ্গাপুরের জাতি গঠন ও অর্থনৈতিক উন্নয়নের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের শাসন, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন দেশটির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে…

চবির হীরকজয়ন্তীতে ছাত্রদল-শিবির হাতাহাতি, থমথমে পরিস্থিতি

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনন্দ মিছিল নিয়ে অনুষ্ঠানের মাঠে প্রবেশ করেন শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের মুখোমুখি হন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষের মাঝখানে

জনপ্রিয় টার্গেট

শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠে

যেভাবে দীর্ঘদিন পড়া মনে রাখবেন

প্রকাশ: ০১:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬